ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় রোবটিক্স চ্যাম্পিয়নশিপ, উদ্ভাবনে মেতেছেন তরুণরা

| প্রিন্ট সংস্করণ

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় রোবটিক্স চ্যাম্পিয়নশিপ, উদ্ভাবনে মেতেছেন তরুণরা

তরুণ প্রজন্মের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রথম জাতীয় রোবটিক্স চ্যাম্পিয়নশিপ ‘রোবোম্যাট্রনিক্স ২০২৬’।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী, পোস্টার প্রেজেন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও জব কার্নিভারের আয়োজন রাখা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রযুক্তিগত দক্ষতা, গবেষণাধর্মী চিন্তা ও উদ্ভাবনী ধারণা তুলে ধরার সুযোগ পান।

আয়োজকরা জানান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস ও বুদ্ধিমান প্রযুক্তির সমন্বয়ে গড়ে ওঠা মেকাট্রনিক্স প্রকৌশল শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জন ও প্রযুক্তিগত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা বাড়াতে সহায়ক হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফ আলী,  মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সুমাইয়া শাহরিয়া। উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফ আলী বলেন, তরুণ শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

তাঁর মতে, এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তি ও উদ্ভাবনে আরও এক ধাপ এগিয়ে যাবে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকদের আশা, এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের মধ্যে প্রযুক্তি ও গবেষণার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি দেশের রোবটিক্স ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারেও এ আয়োজন ভূমিকা রাখবে।

বিষয় : বিশ্ববিদ্যালয় রোবটিক্স চ্যাম্পিয়নশিপ উদ্ভাবন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় রোবটিক্স চ্যাম্পিয়নশিপ, উদ্ভাবনে মেতেছেন তরুণরা

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় রোবটিক্স চ্যাম্পিয়নশিপ, উদ্ভাবনে মেতেছেন তরুণরা
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream