ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় রোবটিক্স চ্যাম্পিয়নশিপ, উদ্ভাবনে মেতেছেন তরুণরা

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় রোবটিক্স চ্যাম্পিয়নশিপ, উদ্ভাবনে মেতেছেন তরুণরা

তরুণ প্রজন্মের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রথম জাতীয় রোবটিক্স চ্যাম্পিয়নশিপ ‘রোবোম্যাট্রনিক্স ২০২৬’। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী, পোস্টার প্রেজেন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও জব কার্নিভারের আয়োজন রাখা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রযুক্তিগত দক্ষতা, গবেষণাধর্মী চিন্তা ও উদ্ভাবনী ধারণা তুলে ধরার সুযোগ পান। আয়োজকরা জানান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস ও বুদ্ধিমান প্রযুক্তির সমন্বয়ে গড়ে ওঠা মেকাট্রনিক্স প্রকৌশল শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জন ও প্রযুক্তিগত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা বাড়াতে সহায়ক হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফ আলী,  মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সুমাইয়া শাহরিয়া। উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফ আলী বলেন, তরুণ শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। তাঁর মতে, এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তি ও উদ্ভাবনে আরও এক ধাপ এগিয়ে যাবে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকদের আশা, এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের মধ্যে প্রযুক্তি ও গবেষণার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি দেশের রোবটিক্স ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারেও এ আয়োজন ভূমিকা রাখবে।

Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream