ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
৮০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক ২জন।

৮০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক ২জন।

জামালপুরের মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ দুই যুবককে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।বুধবার (৫ আগস্ট) আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পশ্চিম নলছিয়া এলাকার একটি পরিত্যক্ত স্কুল ভবনের পাশ থেকে তাদের আটক করা হয়। আটককালে তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।আটককৃতরা হলেন- পাশ্ববর্তী মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাশিমারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে সোলাইমান ইসলাম (২৮) এবং একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রুবেল মিয়া (২৫)। পুলিশ সূত্রে জানা গেছে, সোলাইমান ইসলাম মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক। তবে আটক রুবেল মিয়ার রাজনৈতিক কোনো পরিচয় পাওয়া যায়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে কড়ইচড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

মাদারগঞ্জের বালিজুড়ী বাজারে শুভ উদ্বোধন হলো প্রবাসী টিউলিপ প্রিন্টিং প্রেস

জামালপুরের মাদারগঞ্জে প্রবাসী টিউলিপ প্রিন্টিং প্রেস শুভ উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার বেলা ১২ টায় বালিজুড়ী বাজারে অবস্থিত প্রবাসী টিউলিপ প্রিন্টিং প্রেস শুভ উদ্বোধন করা হয়। ফিতা কেটে  শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি  মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  মাদারগঞ্জ পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুর ও সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল,  উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা নুরুল আমিন,  মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর উপদেষ্টা সদস্য শাহজাহান সিরাজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমডি মামুন প্রমূখ।  অনুষ্ঠান সঞ্চালনায় মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর সহ সভাপতি এবং  সাবেক সাধারণ সম্পাদক সাহিদ রানা।  এ সময়  প্রবাসী টিউলিপ প্রিন্টিং প্রেস এর স্বত্বাধিকারী মোঃ কাউছার আহমেদ,  তার পিতা নুরুল ইসলাম সহ বিভিন্ন অতিথিবৃন্দ এবং প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি রিয়াজুল ইসলাম রুবেল সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ব্যবসার সফলতা কামনায় দোয়া করা হয়।

মাদারগঞ্জের বালিজুড়ী বাজারে  শুভ উদ্বোধন হলো প্রবাসী টিউলিপ প্রিন্টিং প্রেস

মাদারগঞ্জ-জামালপুর সড়কে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

জামালপুরের মাদারগঞ্জ-জামালপুর সড়কে চলাচলকারী সিএনজি চালকদের বিরুদ্ধে প্রশাসনের নির্দেশনা অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এক যাত্রী।অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ৩১ মে ২০২৬ তারিখে মাদারগঞ্জ থেকে জামালপুর যাওয়ার সময় নির্ধারিত ৬০ টাকার পরিবর্তে তার কাছ থেকে ১০০ টাকা ভাড়া নেওয়া হয়। পরে বিষয়টি ইউএনওকে অবহিত করলে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট স্ট্যান্ডে গিয়ে চালকদের সতর্ক করেন এবং নির্ধারিত ভাড়া আদায়ের নির্দেশনা দেন।তবে অভিযোগকারী দাবি করেন, প্রশাসনের এমন কঠোর নির্দেশনার পরও কিছু চালক তা উপেক্ষা করে অতিরিক্ত ভাড়া আদায় অব্যাহত রেখেছে। একই দিনে ফেরার সময়ও তার কাছ থেকে ৮০ টাকা ভাড়া নেওয়া হয়, যা নির্ধারিত ভাড়ার তুলনায় অনেক বেশি।অভিযোগে আরও বলা হয়েছে, কিছু সিএনজি চালক ও স্থানীয় সিন্ডিকেট প্রশাসনের নির্দেশনাকে তোয়াক্কা না করে সাধারণ যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত ভাড়া আদায় করছে। এতে যাত্রীরা আর্থিক ক্ষতির পাশাপাশি হয়রানির শিকার হচ্ছেন।এ অবস্থায় ভাড়া নৈরাজ্য বন্ধে দায়ী চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন অভিযোগকারী।এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মাদারগঞ্জ-জামালপুর সড়কে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা গড়ে তুলতে জেএ টিভি’র ব্যতিক্রমী প্রতিনিধি কর্মশালা সম্পন্ন

রাজধানী ঢাকার কচি-কাঁচা মিলনায়তনে জেএ টিভি’র উদ্যোগে দিনব্যাপী প্রতিনিধি কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৮ মে ২০২৬, সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত জেএ টিভি’র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট), জনস্বার্থে সাংবাদিকতা এবং মাল্টিমিডিয়া অনলাইন সাংবাদিকতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।কর্মশালার ওসিন্ট সেশনে প্রতিনিধিদের শেখানো হয় কীভাবে ইন্টারনেটে উন্মুক্তভাবে পাওয়া তথ্য, ছবি ও ভিডিও বিশ্লেষণের মাধ্যমে সংবাদের সত্যতা যাচাই করতে হয়। এ সময় গুগল রিভার্স ইমেজ সার্চ, জিওলোকেশন যাচাই, সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশন এবং বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।জনস্বার্থে সাংবাদিকতা বিষয়ক সেশনে দুর্নীতি, অনিয়ম ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল, সাংবাদিকদের আইনি সুরক্ষা, তথ্য সংগ্রহের নৈতিকতা এবং তথ্যসূত্রের গোপনীয়তা রক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া মাল্টিমিডিয়া অনলাইন সাংবাদিকতা সেশনে টেক্সট, ছবি, ভিডিও ও ইনফোগ্রাফিক সমন্বয়ে আকর্ষণীয় সংবাদ উপস্থাপন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়ায় কার্যকর সংবাদ পরিবেশনের আধুনিক কৌশল শেখানো হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, “ডিজিটাল যুগে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন এখন সময়ের দাবি। তথ্যের সত্যতা যাচাই, বস্তুনিষ্ঠতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাংবাদিকতা করাই বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব নবী উল্লাহ নবী।জেএ টিভি’র চেয়ারম্যান এম জি কিবরিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশন অনলাইন অ্যান্ড ডিজিটালের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল, দৈনিক কালবেলার হেড অব অনলাইন অমৃত মলঙ্গী এবং জেএ টিভি’র হেড অব ডিজিটাল জয় কর্মকার।এছাড়াও আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন জাকির, মো: ফারুক হোসেন, মোঃ রফিকুল ইসলাম মানিক এবং আল মামুন এলিট সাগর। কর্মশালাজুড়ে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা জানান, কর্মশালাটি তাদের পেশাগত দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন জেএ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাসান আলী। তিনি প্রতিনিধিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন জেএ টিভি’র হেড অব নিউজ ওমর ফারুক রবিন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিহাব শেখ ও সবুজ বাঙালি, কর্মশালা শেষে অংশগ্রহণকারী প্রতিনিধিদের মধ্যে সনদ বিতরণ করা হয়। সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন জেএ টিভি’র চেয়ারম্যান এম জি কিবরিয়া চৌধুরী।

প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা গড়ে তুলতে জেএ টিভি’র ব্যতিক্রমী প্রতিনিধি কর্মশালা সম্পন্ন

মাদারগঞ্জে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

জামালপুরের মাদারগঞ্জে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  রোববার দুপুরে মাদারগঞ্জ উপজেলা খরকা হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়।  ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬।  প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। সভাপতিত্ব করেন  খামারবাড়ি জামালপুর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ পিকন কুমার সাহা। স্বাগত বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান।  বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ, পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুর ও সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল,  উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মজনু ফকির, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান,  মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির,  উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক রফিকুল বারী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় কৃষি সম্প্রসারণ  অফিসার  মৌরী তানিয়া মৌ। অনুষ্ঠানে সফল কৃষক শামিম রানা বক্তব্য রাখেন।    এ সময় উপজেলা কৃষি অফিসের স্টাফবৃন্দ, কৃষক/কৃষাণী সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উত্তম কৃষি চর্চা ( GAP) অনুসরণকৃত প্রদর্শনী প্লট পরিদর্শন করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দরা।

মাদারগঞ্জে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

মাদারগঞ্জে ২শ গ্রাম গাঁজাসহ যুবক আটক

জামালপুরের মাদারগঞ্জে মাদকসহ এক যুবককে আটক করেছে পুলিশ।  সোমবার রাত সাড়ে ৯ টায় উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকায় সেচপাম্প ঘর থেকে ২শ গ্রাম গাঁজা সহ যুবককে আটক করে মডেল থানা পুলিশ।  সে উপজেলার মহিষবাথান মধ্যপাড়া মৃত সায়েদুল হক এর ছেলে জিয়াউল হক (৪০)। মডেল থানার  এস আই কমল সরকারের সঙ্গীয় ফোর্স সেচপাম্প থেকে আটক করে তাকে।  এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।  মামলা নং-৩, তারিখ: ৫/৫/২০২৬ ইং।  এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় জানান গোপন সংবাদের ভিত্তিতে  গাঁজাসহ এক যুবককে আটক করা হয়।  মঙ্গলবার আসামীকে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।  মাদক,ইভটিজিংসহ  বিভিন্ন অপরাধ দমনে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মাদারগঞ্জে  ২শ গ্রাম গাঁজাসহ যুবক আটক

বৃদ্ধাকেও ছাড়ছে না চোর, দুল নিতে গিয়ে কান ছিঁড়ে পালাল

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গভীর রাতে ঘুমন্ত এক বৃদ্ধার কানের দুল ছিনিয়ে নিতে গিয়ে তার কানের লতি ছিঁড়ে দিয়েছে দুর্বৃত্ত। বুধবার দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।আহত কয়েদভান (৭০) ওই এলাকার মৃত হোসেন আলীর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে তিনি একাই বসবাস করে আসছিলেন।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে ঘরের জানালার পাশেই খাটে ঘুমিয়ে পড়েন তিনি। গভীর রাতে এক চোর জানালা কেটে ভেতরে হাত ঢুকিয়ে তার ডান কানের সোনার দুল ধরে টান দেয়। এতে তার কানের লতি ছিঁড়ে যায় এবং দুল নিয়ে পালিয়ে যায় চোর। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।আহতের নাতি সুজন আহমেদ জানান, তার নানি একা থাকতেন এবং জানালার কাছেই শুয়ে ছিলেন। সেই সুযোগে চোর জানালা কেটে দুল ছিনিয়ে নেয়। চুরি যাওয়া গয়নার আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা। তিনি বলেন, এলাকায় সম্প্রতি চুরির ঘটনা বেড়েছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান বলেন, রাত ৩টার দিকে বৃদ্ধাকে হাসপাতালে আনা হয়। তার কানের লতি ছিঁড়ে গিয়েছিল। ক্ষতস্থানে ১০টি সেলাই দেওয়া হয়েছে এবং তিনি এখন আশঙ্কামুক্ত।মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় জানান, ঘটনাটি আমাদের  জানা ছিল না।  এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃদ্ধাকেও ছাড়ছে না চোর, দুল নিতে গিয়ে কান ছিঁড়ে পালাল

মেলান্দহে দুর্নীতিবাজদের আতঙ্ক: তৃণমূলের নেতা মঞ্জুরুল কবির মঞ্জু এখন মানুষের আস্থার প্রতীক

জামালপুরের মেলান্দহ উপজেলার রাজনৈতিক অঙ্গনে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু। তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা এই নেতা আজ সাধারণ মানুষের আস্থা, ভরসা ও প্রত্যাশার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় সততা, সাহসিকতা ও জনসম্পৃক্ততার কারণে তিনি এখন মেলান্দহে দুর্নীতিবাজদের জন্য এক আতঙ্কের নাম।রাজনীতির মাঠে মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জুর উত্থান কোনো আকস্মিক ঘটনা নয়। ছাত্রজীবন থেকেই তিনি জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। দলীয় সংকট, প্রতিকূলতা ও রাজনৈতিক চাপ উপেক্ষা করে তিনি তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে নিরলস কাজ করে গেছেন। কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতির কারণে তিনি ধীরে ধীরে মানুষের হৃদয়ে জায়গা করে নেন।স্থানীয়দের মতে, মঞ্জু শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন জনমানুষের নেতা। মেলান্দহের গ্রাম থেকে গ্রামে, হাট-বাজার থেকে শিক্ষা প্রতিষ্ঠান—সবখানেই রয়েছে তার গ্রহণযোগ্যতা। সাধারণ মানুষ মনে করেন, তিনি এমন একজন নেতা যিনি ব্যক্তিস্বার্থের চেয়ে জনগণের স্বার্থকে প্রাধান্য দেন। তার নেতৃত্বে স্থানীয় বিএনপির রাজনীতিতে যেমন নতুন গতি এসেছে, তেমনি বেড়েছে সাংগঠনিক শৃঙ্খলা ও কর্মীদের মধ্যে ঐক্য।বিশেষ করে দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে তার অবস্থান তাকে আরও জনপ্রিয় করে তুলেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মেলান্দহে কিছু অসাধু চক্র সরকারি উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে অনিয়মের মাধ্যমে ফায়দা লুটে আসছিল। এসব অনিয়মের বিরুদ্ধে প্রকাশ্যে সোচ্চার হয়ে মঞ্জু সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থানই তাকে দুর্নীতিবাজদের কাছে ‘যম’ আর সাধারণ মানুষের কাছে ‘আশার আলো’ হিসেবে পরিচিত করেছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মঞ্জুর জনপ্রিয়তার মূল কারণ তার পরিচ্ছন্ন ভাবমূর্তি, তৃণমূলভিত্তিক নেতৃত্ব এবং জনসংযোগ। তিনি নেতা হওয়ার আগে মানুষের কর্মী হয়েছেন—এটাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। মাঠের রাজনীতিতে পরীক্ষিত এই নেতা দলীয় কর্মীদের কাছে যেমন নির্ভরতার প্রতীক, তেমনি সাধারণ মানুষের কাছেও একজন সাহসী কণ্ঠস্বর।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর মঞ্জুরুল কবির মঞ্জু সাংগঠনিক কার্যক্রমে নতুন প্রাণ সঞ্চার করেছেন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলকে আরও সক্রিয় ও সুসংগঠিত করতে তিনি নিয়মিত সভা, মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করা, দলীয় ঐক্য ধরে রাখা এবং জনগণের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় থাকার মধ্য দিয়ে তিনি ইতোমধ্যে শক্তিশালী নেতৃত্বের পরিচয় দিয়েছেন।মেলান্দহের সাধারণ মানুষের প্রত্যাশা, মঞ্জুরুল কবির মঞ্জুর নেতৃত্বে দুর্নীতি, অনিয়ম ও দখলবাজির রাজনীতি কমে আসবে এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাজনৈতিক পরিবেশ গড়ে উঠবে। তৃণমূল থেকে উঠে আসা এই নেতার প্রতি মানুষের আস্থা দিন দিন যেমন বাড়ছে, তেমনি তার নেতৃত্বে মেলান্দহের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের স্বপ্নও দেখছেন অনেকে।মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু আজ শুধু একটি রাজনৈতিক নাম নন; তিনি মেলান্দহের মানুষের প্রত্যাশা, সাহস এবং পরিবর্তনের প্রতীক।

মেলান্দহে দুর্নীতিবাজদের আতঙ্ক: তৃণমূলের নেতা মঞ্জুরুল কবির মঞ্জু এখন মানুষের আস্থার প্রতীক

উত্তরপ্রদেশে মসজিদ-মাদ্রাসা টার্গেট করে উচ্ছেদ অভিযান

রাজ্য সরকারের দাবি, সরকারি জমিতে তৈরি সেসব মাদ্রাসা ও ধর্মীয় স্থান সিল করে দেওয়া বা ভেঙে ফেলা হচ্ছে, যাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই।ওই রাজ্যের সাত জেলায় চালানো এই অভিযানের ফলে বহু মাদ্রাসায় পড়াশোনাও থমকে গেছে বলে অভিযোগ।রাজ্য সরকার নেপাল সীমান্তের ১৫ কিলোমিটারের মধ্যে অবস্থিত ধর্মীয় স্থান ও মাদ্রাসা পরিদর্শন করছে। সরকারের তরফে জানানো হয়েছে, ১৪ মে পর্যন্ত ২২৫টা মাদ্রাসা, ৩০ মসজিদ, ২৫টি মাজার ও ছয়টি ঈদগাহের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।উত্তরপ্রদেশের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ওমপ্রকাশ রাজভর বিবিসিকে বলেছেন, মাদ্রাসা খুললে সেখানে শিক্ষাদান করেন, সেটাকে হোটেল বা আবাসস্থল বানিয়ে ফেলবেন না। সেখানে বিদেশিরা এসে বাস করলে আশঙ্কা তো সৃষ্টি হবেই।শিক্ষাদানের পরিবর্তে সেখানে অন্য কাজ করা হলে তার তদন্ত হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে ব্যবস্থাও নেওয়া হবে। যারা নিরপরাধ, যারা সেখানে শুধু শিক্ষকতা করছেন, তারা নির্ভয়ে কাজ করতে পারেন।কী বলছে উত্তরপ্রদেশ সরকার?উত্তর প্রদেশ সরকার সন্দেহ করছে, যথাযথ কাগজপত্র ছাড়া যেসব মাদ্রাসা চালানো হচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের বেআইনি কাজ হয়।সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী ওমপ্রকাশ রাজভর বলেছেন, এই রাজ্যের দু-একটা মাদ্রাসায় জাল নোট ছাপানো হচ্ছিল। সেগুলো পুলিশের হাতে ধরাও পড়েছে।তবে মাদ্রাসা সঞ্চালনকারীদের দাবি, এসব অভিযোগ ভিত্তিহীন।উত্তরপ্রদেশের শ্রাবস্তী জেলার বাঙ্গাইয়ের মাদ্রাসার সঞ্চালক মেরাজ আহমেদ বলেন, এই এলাকায় সংখ্যালঘু জনগোষ্ঠীর সংখ্যা মোটামুটি। তবে দারিদ্র্য খুব বেশি। মাদ্রাসায় বিনামূল্যে শিক্ষা দেওয়া হয় যাতে লোকে লেখাপড়া করতে পারে। কিন্তু সরকারের উদ্দেশ্য ভিন্ন।অন্যদিকে, সমাজবাদী পার্টির অভিযোগ- শুধু রাজনৈতিক কারণে সংখ্যালঘুদের নিশানা করছে সরকার।সমাজবাদী পার্টির মুখপাত্র ফখরুল হাসান বলেন, যেখানেই বিজেপি সরকার রয়েছে, সেখানেই সংখ্যালঘু এবং তাদের প্রতিষ্ঠানগুলোকে নিশানা করা হচ্ছে। এটা সংবিধানের লঙ্ঘন।সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলেছেন।কয়েকদিন আগে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানের কাগজপত্র না থাকলে তার সমাধান অন্যভাবে হতে পারত।পাশাপাশি, তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেছেন, যেসব মাদ্রাসা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের বৈধ কাগজ নেই বলে এখন অভিযোগ তোলা হচ্ছে, যখন সেগুলো নির্মাণ হচ্ছিল সেই সময় কর্মকর্তারা কোথায় ছিলেন?বাহরাইচে চিহ্নিত ৪৯৫টি স্থাননেপালের সঙ্গে কয়েকশ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে উত্তর প্রদেশের। এটা উন্মুক্ত সীমান্ত যা পর্যবেক্ষণের দায়িত্ব রয়েছে সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর ওপর।প্রতিদিন নেপাল ও ভারতের হাজার হাজার মানুষ এই সীমান্ত পেরিয়ে যাওয়া আসা করেন।উত্তর প্রদেশের বাহরাইচ জেলা থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত রূপাইডিহা সীমান্ত থেকে প্রতিদিন বহু মানুষ নেপালগঞ্জে (নেপালের একটি শহর) যাতায়াত করেন। এখানে এসএসবির তরফে শুধু পরিচয়পত্র দেখে এবং তল্লাশির পর প্রবেশের অনুমতি দেওয়া হয়।এই এলাকায় ৪৯৫টি জবরদখল করা জায়গা চিহ্নিত করা হয়েছে এবং এর মধ্যে ১২টার বেশি মাদ্রাসা সিল করে দেওয়া হয়েছে।নানপাড়ার তহশিলদার অম্বিকা চৌধুরি বলেন, রাজস্ব বিভাগের দল জমির মাপঝোঁক করছে। সরকারি জমিতে যে সমস্ত বেআইনি নির্মাণ গড়ে উঠেছিল, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে রাজস্ব ও সংখ্যালঘু বিভাগের দল প্রতিদিন পরিদর্শনের জন্য গ্রামে গ্রামে যাচ্ছে। বৈধ কাগজপত্র না থাকলে মাদ্রাসাগুলো সিল করে দেওয়া হচ্ছে।রূপাইডিহা থেকে থেকে পাঁচ কিলোমিটার দূরে রয়েছে রঞ্জিতবোঝা গ্রাম। এই গ্রাম নেপাল সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত।

উত্তরপ্রদেশে মসজিদ-মাদ্রাসা টার্গেট করে উচ্ছেদ অভিযান

প্রিমিয়ার লিগেও সেরার মুকুট পরলেন সালাহ

লিভারপুলের শিরোপা জয়ে সবচেয়ে বড় অবদান রেখে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন মোহামেদ সালাহ। এর আগে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের ভোটে ইংলিশ ফুটবলের বর্ষসেরা নির্বাচিত হয়েছেন এই মিসরীয় ফরোয়ার্ড।২০২৪-২৫ প্রিমিয়ার লিগের এখনো শেষ রাউন্ড বাকি। তবে এর আগেই শনিবার (২৪ মে) মৌসুমের সেরা খেলোয়াড় হিসাবে সালাহর নাম জানিয়ে দিল লিগ কর্তৃপক্ষ।নতুন কোচ আর্নে স্লটের অধীনে এবার চার ম্যাচ বাকি থাকতে প্রিমিয়ার লিগের রাজত্ব পুনরুদ্ধার নিশ্চিত করে লিভারপুল। দলের সাফল্যে নিয়মিত গোল করে এবং করিয়ে সবচেয়ে বড় অবদান রাখেন সালাহ। এখন পর্যন্ত সর্বোচ্চ ২৮ গোল করার পাশাপাশি সবচেয়ে বেশি ১৮টি গোল বানিয়ে দিয়েছেন তিনি।রোববার (২৫ মে) মৌসুমের শেষ ম্যাচে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে লিভারপুল। শেষ রাউন্ডে নাটকীয় কিছু না হলে চতুর্থবার গোল্ডেন বুট জিতে আর্সেনাল কিংবদন্তি থিয়েরি অঁরির রেকর্ড স্পর্শ করবেন সালাহ।

প্রিমিয়ার লিগেও সেরার মুকুট পরলেন সালাহ

যমুনা ফিউচার পার্কে ‘ঈদ বাজার’ উৎসব

পোশাক কেনার সঙ্গে ঘোরাঘুরি ক্রেতাদের আনন্দে যোগ করেছে নতুন মাত্রা। বন্ধু-বান্ধব নিয়ে যমুনায় আসছেন সব বয়সি মানুষ। মা-বাবার হাত ধরে আসছে পরিবারের ছোট সদস্যও। বাহারি ডিজাইনের পোশাকের সঙ্গে কিনছে রং-বেরংয়ের খেলনা। চড়ছে নানা রাইডে। দিনভর কেনাকাটা শেষে রসনা তৃপ্তিতে ফুডকোর্টে লোভনীয় মজাদার খাবারও রয়েছে। সবশেষে সিনেমা দেখে খুশি মনে সবাই ফিরছেন বাড়ি। সব মিলিয়ে যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করতে আসা সবাই ঈদের আগেই যেন ঈদ আনন্দ উপভোগ করছেন।শপিংমল কর্তৃপক্ষ জানায়, ঈদের কেনাকাটার সেরা গন্তব্য হিসাবে যমুনা ফিউচার পার্কে ১৫শর বেশি দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড নিয়ে এবারের ‘ঈদ বাজার’ উৎসব সাজানো হয়েছে। যেখানে থাকছে ঐতিহ্যবাহী পোশাক, ডিজাইনার কালেকশন, ইলেকট্রনিক্স, এক্সেসরিজ, জুতা, পারফিউম, হোম ডেকরসহ আরও অনেক কিছু। ফ্যাশন, লাইফস্টাইল এবং টেক ক্যাটাগরিতে থাকছে বিশেষ ঈদ ছাড়, এক্সক্লুসিভ লঞ্চ এবং আকর্ষণীয় বান্ডেল অফার। এছাড়াও বিকাশ, নগদ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ব্যাংক কার্ডে থাকছে বিশেষ ক্যাশব্যাক ও ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার। যা ঈদের কেনাকাটাকে করবে আরও সাশ্রয়ী ও আনন্দদায়ক।পছন্দের পণ্য কিনতে সর্ববৃহৎ শপিংমলে সকাল থেকেই সব শ্রেণির ক্রেতা ভিড় করছেন। এক শোরুম থেকে আরেক শোরুম ঘুরে কিনছেন হাল ফ্যাশনের বৈচিত্র্যময় পোশাক। পোশাক কেনা শেষ করে ক্রেতারা যাচ্ছেন জুতার শোরুমে। সেখান থেকে গহনার দোকানে। এছাড়া কসমেটিকস, ক্রোকারিজ, পারফিউমসহ সব ধরনের পণ্য থাকায় ঈদ ঘিরে জমজমাট যমুনা ফিউচার পার্ক। সঙ্গে মোবাইল ও ইলেকট্রনিক্সের শোরুমগুলোতেও ঈদ ঘিরে বিক্রি বেড়েছে। এতে খুশি বিক্রেতারা।শনিবার ইনফিনিটি, কে-ক্রাফট, অঞ্জনস, আড়ং, জিন্স অ্যান্ড কোম্পানি, টুয়েলভ, রেড, জেন্টল পার্ক, টিনস ক্লাব, প্লাস পয়েন্ট, কান্ট্রি বয়, রেঞ্জ, লা রিভ, আর্টিসান, টপ টেন পোশাকের ব্র্যান্ড ও শপগুলোতে প্রচুর ক্রেতা সমাগম লক্ষ্য করা গেছে।শপিংমলের বুটিক্স ল্যাবের স্বত্বাধিকারী সুমাইয়া আক্তার যুগান্তরকে বলেন, ক্রেতাদের আস্থার কথা চিন্তা করে গ্রাউন্ড ফ্লোরে আমাদের আরেকটি আউটলেট উদ্বোধন করা হয়েছে। যেখানে ঈদ বাজার উপলক্ষ্যে ৫ জুন পর্যন্ত সব ধরনের পোশাকে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ে পণ্য বিক্রি হবে। এছাড়া শনিবার প্রত্যেকটি পোশাকে ৩০০ টাকা করে ডিসকাউন্টে বিক্রি হচ্ছে।

যমুনা ফিউচার পার্কে ‘ঈদ বাজার’ উৎসব
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream