ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
নগদ বার্তা

সারাদেশ

জোনাইল গরুর হাটে প্রতারণা, ব্যবসায়ীর টাকা উধাও

নেশাজাতীয় দ্রব্যের ফাঁদে ফেলে গরু ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগজামালপুরের জোনাইল গরুর হাটে এক গরু ব্যবসায়ী প্রতারক চক্রের খপ্পরে পড়ে নগদ টাকা হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার হাট চলাকালে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, হাটে গরু কেনাবেচার একপর্যায়ে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি কৌশলে ওই ব্যবসায়ীর সঙ্গে মিশে যায়। পরে নেশাজাতীয় কোনো দ্রব্যের সংস্পর্শে এনে তাকে অসুস্থ করে ফেলে। এ সুযোগে তার কাছে থাকা নগদ টাকা নিয়ে চম্পট দেয় প্রতারকরা।ঘটনার পর অসুস্থ অবস্থায় স্থানীয়রা ওই ব্যবসায়ীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় হাটজুড়ে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

জোনাইল গরুর হাটে প্রতারণা, ব্যবসায়ীর টাকা উধাও