ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

সেই গোলটা রোনালদোরই ছিল, সুখবর দিল সৌদি লিগ

| প্রিন্ট সংস্করণ

সেই গোলটা রোনালদোরই ছিল, সুখবর দিল সৌদি লিগ

আল-খালিজের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামার আগে ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক সুখবর পেলেন। আল-ফাইহার বিপক্ষে গত ম্যাচের গোলটি আনুষ্ঠানিকভাবে তার নামে নথিভুক্ত করেছে সৌদি লিগ কর্তৃপক্ষ। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে পর্তুগিজ মহাতারকার দরকার আর ১৮ গোল।

গত শুক্রবার সৌদি প্রো লিগের একাদশ রাউন্ডে আল মাজমাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল-ফাইহাকে ৩-১ গোলে হারিয়েছিল আল-নাসের। সেই ম্যাচে জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে হেডে দলের দ্বিতীয় গোলটি করেন সিআর সেভেন। ম্যাচ ঘিরে আলােচনা ওঠে গোলটি আল-ফাইহা ডিফেন্ডার আন্দ্রে জিরোতোর নিজেদের জালেই জড়ানো গোল ধরা হবে কিনা। রোনালদোর মাথায় আসলেই বল ছুঁয়েছিল কিনা।

সেই বিতর্কের অবসান ঘটাতে মাঠে নামে সৌদি লিগ কর্তৃপক্ষ। দেশটির সাংবাদিক আল-মুরাইসেলের তথ্য অনুযায়ী, লিগ কমিটির কমপ্লায়েন্স টিম ম্যাচ রেফারির সঙ্গে যোগাযোগসহ সবধরনের আনুষ্ঠানিক যাচাই-বাছাই সম্পন্ন করেছে। এরপর নিশ্চিত করা হয়েছে যে, বল রোনালদোর মাথায় ছুঁয়েই জালে জড়িয়েছিল।

লিগ কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত রোনালদোকে জানানো হয়েছে। গোলটি বৈধ হওয়ায় বিশ্ব ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর ক্যারিয়ারে গোলসংখ্যা এখন ৯৮২।

রাতে সৌদি প্রো লিগের দ্বাদশ রাউন্ডের ম্যাচে রিয়াদের আল আউয়াল পার্ক স্টেডিয়ামে আল খালিজের মুখোমুখি হবে আল-নাসের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সেই গোলটা রোনালদোরই ছিল, সুখবর দিল সৌদি লিগ

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সেই গোলটা রোনালদোরই ছিল, সুখবর দিল সৌদি লিগ
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream