এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬-এ আজ বুধবার মাঠে গড়াবে ফুটবল ও ক্রিকেটের মোট ছয়টি ম্যাচ। দুই খেলাতেই থাকছে একাধিক বিশ্ববিদ্যালয়ের লড়াই। দিনের সূচিতে ক্রিকেটে দুটি এবং ফুটবলে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় গত ২৫ অক্টোবর শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের এই প্রতিযোগিতা।
ক্রিকেটের সূচি
ক্রিকেটে দিনের প্রথম ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়। গ্রুপ ‘বি’-এর লড়াইয়ে মুখোমুখি হবে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সোনারগাঁও ইউনিভার্সিটি।
দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় গ্রুপ ‘এ’-তে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিপক্ষ ইউনিভার্সিটি অব স্কলার্স।
ফুটবলের সূচি
ফুটবলে দিনের প্রথম ম্যাচ শুরু হবে বিকেল ৫টায়। গ্রুপ ‘বি’-তে মুখোমুখি হবে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও ইউনিভার্সিটি অব স্কলার্স।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একই গ্রুপে ব্র্যাক ইউনিভার্সিটির বিপক্ষে খেলবে সোনারগাঁও ইউনিভার্সিটি।
দিনের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ৮টায়। গ্রুপ ‘এ’-এর এই লড়াইয়ে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের মুখোমুখি হবে নর্থ সাউথ ইউনিভার্সিটি।
ফুটবল ও ক্রিকেটের ম্যাচগুলো ঘিরে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের প্রত্যাশা করছেন সমর্থকেরা।
মতামত