ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

মাদ্রাসা শিক্ষাব্যবস্থা আধুনিক করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছি: শিক্ষামন্ত্রী


| প্রিন্ট সংস্করণ

মাদ্রাসা শিক্ষাব্যবস্থা আধুনিক করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছি: শিক্ষামন্ত্রী

মাদ্রাসার শিক্ষাব্যবস্থা আধুনিকায়ন করতে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

সোমবার বিকালে রাজধানীতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‌‘হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

আক্ষেপ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা দ্বীন শিক্ষা থেকে পিছিয়ে যাচ্ছি। এটা আমাদের জাতির জন্য কল্যাণকর নয়।’

আগামী দিনের শিক্ষাব্যবস্থায় ধর্ম শিক্ষায় গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘নাহলে আগামীর যে বাংলাদেশ আমরা চাচ্ছি সেটা পাবো না।’

এহসানুল হক মিলন আরও বলেন, ‘মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে কীভাবে আধুনিক করা যায় সেটার জন্য আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি। আজকের সমাজে আমাদের বেঁচে থাকতে হলে শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নের কোনো বিকল্প নেই।’

বিষয় : শিক্ষামন্ত্রী মাদ্রাসা শিক্ষাব্যবস্থা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


মাদ্রাসা শিক্ষাব্যবস্থা আধুনিক করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছি: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

মাদ্রাসার শিক্ষাব্যবস্থা আধুনিকায়ন করতে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

সোমবার বিকালে রাজধানীতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‌‘হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

আক্ষেপ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা দ্বীন শিক্ষা থেকে পিছিয়ে যাচ্ছি। এটা আমাদের জাতির জন্য কল্যাণকর নয়।’

আগামী দিনের শিক্ষাব্যবস্থায় ধর্ম শিক্ষায় গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘নাহলে আগামীর যে বাংলাদেশ আমরা চাচ্ছি সেটা পাবো না।’

এহসানুল হক মিলন আরও বলেন, ‘মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে কীভাবে আধুনিক করা যায় সেটার জন্য আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি। আজকের সমাজে আমাদের বেঁচে থাকতে হলে শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নের কোনো বিকল্প নেই।’



নগদ বার্তা

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাদ্রাসা শিক্ষাব্যবস্থা আধুনিক করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছি: শিক্ষামন্ত্রী
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream