ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

ছাত্রদল নেতা শাকিলের জানাজায় এমপির উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান, উত্তেজনা

| প্রিন্ট সংস্করণ

ছাত্রদল নেতা শাকিলের জানাজায় এমপির উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান, উত্তেজনা
গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব নিহত শাকিল ইসলামের জানাজায় উপস্থিত মুসল্লিরা এমপির প্রতি উত্তেজিত হয়ে পড়েন

নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজার সময় সংসদ সদস্য আব্দুল আজিজের উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন স্থানীয় লোকজন। তিনি শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার নুরুজ্জামান মিন্টুর বাবা ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের এমপি। 

স্থানীয়রা জানান, গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম বাংলাদেশ মেডিকলে বিশ্ববিদ্যালয় হাসপাতালে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে মারা যান। মঙ্গলবার রাত ১০টার দিকে গুরুদাসপুরের বিলচলন সামসুজ্জোহা কলেজ মাঠে শাকিলের জানাজা অনুষ্ঠিত হয়। 

জানাজায় এমপি আব্দুল আজিজ অংশ নিয়ে নিহত শাকিলের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিতেই উপস্থিত মুসল্লিরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে জানাজা শেষ করেই তিনি ফিরে যান।

এদিকে শাকিল ইসলামের জানাজা শেষে চাচকৈড় বাজারে আমেরিকা প্রবাসী রাসেল হোসাইনের রাস শপিং মলে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। 

রাসেল হোসাইন অভিযোগ করে জানান, প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই একটি মহল বিভিন্নভাবে এটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে আসছিল। শাকিলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ওই মহল সেই সুযোগ নিয়েছে বলে দাবি তার। এ ঘটনায় তার প্রায় ৫ কোটি টাকার মালামাল লুট হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, শপিংমল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জানাজায় জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ জেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। 

বিষয় : এমপি গুরুদাসপুর ভুয়া স্লোগান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ছাত্রদল নেতা শাকিলের জানাজায় এমপির উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান, উত্তেজনা

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ছাত্রদল নেতা শাকিলের জানাজায় এমপির উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান, উত্তেজনা
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream