ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে জার্মানিতে রোবট জব্দ, আটক ২

| প্রিন্ট সংস্করণ

কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে জার্মানিতে রোবট জব্দ, আটক ২
ঘটনাস্থল থেকে এই রোবটটি উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

জার্মানিতে এক কিশোরীকে যৌন হয়রানিতে রোবট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাল ও সোনালি রঙের একটি রোবট জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোর ও ১৯ বছর বয়সী এক তরুণকে আটক করেছে পুলিশ।

দেশটির কোলন শহরে এ ঘটনা ঘটেছে। শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ফাস্ট ফুডের দোকানের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগে বলা হয়, রোবটটি ১৬ বছর বয়সী ওই কিশোরীর শরীরে হাত রাখে এবং তাঁর শরীরের সঙ্গে ধাক্কা দিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ নড়াচড়া করে। এ সময় কিশোরী চিৎকার করে সরে যান।

নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্য পুলিশ জানিয়েছে, আটক দুজন ওই সময় ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন এবং এ নিয়ে মন্তব্য করছিলেন বলে ধারণা করা হচ্ছে। তারা ওই রোবটটি পরিচালিত করছিল বলেও অভিযোগে উঠে এসেছে।

পুলিশের ফেসবুক পোস্টের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার মধ্যরাতের কিছু আগে এই ঘটনা ঘটে। কিশোরীটি তার বন্ধুদের সঙ্গে ছিল। তার পেছন দিক থেকে এগিয়ে আসে ১২০ সেন্টিমিটার (৩ দশমিক ৯ ফুট) লম্বা রোবটটি। এরপর তার কোমড়ের নিচের অংশে হাত রাখে।

খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে যান। এর কিছুক্ষণ পর কাছের একটি সড়কের এক ব্লক দূরে ওই কিশোর ও ১৯ বছর বয়সী ব্যক্তিকে পাওয়া যায়। পুলিশ জানায়, কিশোরটি রোবটটি একটি গাড়ির পেছনে রেখেছিল। সেখান থেকেই সেটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রকাশ করা একটি ছবিতে রোবটটিকে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা গেঞ্জি পরা অবস্থায় দেখা যায়।

রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মুঠোফোনও জব্দ করেছে পুলিশ। ঘটনার সময় কেউ ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পরে ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে পুলিশ এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্যের বিষয়ে সতর্ক করে। পুলিশ জানায়, কিছু মন্তব্য ‘সীমা লঙ্ঘনের শামিল হতে পারে এবং সবচেয়ে খারাপ ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হতে পারে।’

বিষয় : তথ্যপ্রযুক্তি জার্মানি কিশোরী যৌন হয়রানি রোবট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে জার্মানিতে রোবট জব্দ, আটক ২

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে জার্মানিতে রোবট জব্দ, আটক ২
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream