ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

১৪ বছরের কম বয়সীদের স্যোশাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো ফ্লোরিডা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

১৪ বছরের কম বয়সীদের স্যোশাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো ফ্লোরিডা
টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, স্ন্যাপচ্যাট, এক্স এবং রেডিট-এর অ্যাপ। ছবি: রয়টার্স

ইনস্টাগ্রাম, টিকটক বা স্ন্যাপচ্যাটের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ১৪ বছরের কম বয়সী শিশুদের প্রবেশ নিষিদ্ধ করা রাজ্য আইন কার্যকর করার অনুমতি ফ্লোরিডাকে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত। আইনটি মার্কিন সংবিধানের বাক্স্বাধীনতার সুরক্ষা লঙ্ঘন করে বলে প্রযুক্তি শিল্প সংগঠনগুলোর দাবি খারিজ করেছেন আদালত। বুধবার এ রায় প্রদান করা হয়।

আটলান্টাভিত্তিক ১১তম যুক্তরাষ্ট্র সার্কিট আদালতের তিন বিচারকের প্যানেল সর্বসম্মত রায়ে নিম্ন আদালতের প্রাথমিক নিষেধাজ্ঞা বাতিল করেছে। এই নিষেধাজ্ঞায় এইচ.বি. ৩ নামে পরিচিত আইনটি আটকে ছিল। আদালত বলেছে, আইনটি সামাজিক যোগাযোগমাধ্যম সাইটে থাকা বিষয়বস্তু নিয়ন্ত্রণ করে না, তাই এটি প্রথম সংশোধনী লঙ্ঘন করে না।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ দেওয়া সার্কিট বিচারক কেভিন নিউজম রায়ে লেখেন, এইচবি৩ প্ল্যাটফর্মগুলোর ওপর প্রযোজ্য হয়, সেখানে আলোচিত বিষয় বা প্রকাশিত ধারণা ও বার্তা বিবেচনায় না নিয়েই। ইনস্টাগ্রামের মতোই ট্রুথ সোশ্যালও এইচবি৩-এর আওতায় পড়ার সম্ভাবনা রাখে।

আইনটির পক্ষে লড়া ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমায়ারের প্রতিনিধিরা মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেননি। আইনটিতে ভিডিও অটোপ্লে ও ইনফিনিট স্ক্রলের মতো তথাকথিত আসক্তি সৃষ্টিকারী ফিচার থাকা সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মকে ১৪ বছরের কম বয়সী শিশুদের অ্যাকাউন্ট খুলতে দেওয়া নিষিদ্ধ করা হয়েছে।

মেটা প্ল্যাটফর্মস, টিকটক ও স্ন্যাপকে সদস্য হিসেবে পাওয়া প্রযুক্তি শিল্প সংগঠন নেটচয়েস এবং কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশনস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ২০২৪ সালে আইনটি আটকাতে মামলা করেছিল।

বুধবারের রায়ের পর এক বিবৃতিতে নেটচয়েস লিটিগেশন সেন্টারের পরিচালক পল বলেন, ফ্লোরিডাবাসীর অনলাইনে মতপ্রকাশের অধিকার সুরক্ষিত রাখতে এবং পরিবারের সিদ্ধান্তে অভিভাবকেরা যেন নিয়ন্ত্রণে থাকেন তা নিশ্চিত করতে লড়াই চালিয়ে যেতে তারা সব বিকল্প বিবেচনা করছেন।

বিষয় : যুক্তরাষ্ট্র তথ্যপ্রযুক্তি ফ্লোরিডা সামাজিক যোগাযোগমাধ্যম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১৪ বছরের কম বয়সীদের স্যোশাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো ফ্লোরিডা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
১৪ বছরের কম বয়সীদের স্যোশাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো ফ্লোরিডা
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream