ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

কক্সবাজারে ইয়াবা পাচারকালে ২ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

কক্সবাজারে ইয়াবা পাচারকালে ২ মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজারের রামুতে পৃথক দুটি বিশেষ অভিযানে ৫৯ হাজার ৭৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতারের করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টা ও বেলা পৌনে ৩টার দিকে উপজেলার ফতেখারকুল চৌমুহনী এলাকায় অভিযান দুটি চালানো হয়।

গ্রেফতার দুজনের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়। 

এসআরবি-১৫ জানায়, প্রথম অভিযানে ৩০ হাজার ইয়াবা, একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মুঠোফোনসহ মো. শফি আলম (৪২) নামের একজনকে গ্রেফতার করা হয়। পরে একই এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে ২৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মুঠোফোনসহ মো. ইউনুছ (২০) নামের আরেকজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে মামলা করার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এসআরবি-১৫-এর এ ধরনের অভিযান এবং জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিডি-প্রতিদিন/টিএ

বিষয় : কক্সবাজার মাদক কারবারি গ্রেফতার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারে ইয়াবা পাচারকালে ২ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

কক্সবাজারের রামুতে পৃথক দুটি বিশেষ অভিযানে ৫৯ হাজার ৭৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতারের করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টা ও বেলা পৌনে ৩টার দিকে উপজেলার ফতেখারকুল চৌমুহনী এলাকায় অভিযান দুটি চালানো হয়।

গ্রেফতার দুজনের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়। 

এসআরবি-১৫ জানায়, প্রথম অভিযানে ৩০ হাজার ইয়াবা, একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মুঠোফোনসহ মো. শফি আলম (৪২) নামের একজনকে গ্রেফতার করা হয়। পরে একই এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে ২৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মুঠোফোনসহ মো. ইউনুছ (২০) নামের আরেকজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে মামলা করার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এসআরবি-১৫-এর এ ধরনের অভিযান এবং জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিডি-প্রতিদিন/টিএ

নগদ বার্তা

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কক্সবাজারে ইয়াবা পাচারকালে ২ মাদক কারবারি গ্রেফতার
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream