ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
কুমিল্লায় যুবদল কর্মী কাউসার হত্যা: প্রধান অভিযুক্তসহ দুজন গ্রেফতার

কুমিল্লায় যুবদল কর্মী কাউসার হত্যা: প্রধান অভিযুক্তসহ দুজন গ্রেফতার

কুমিল্লায় যুবদল কর্মী মো. আবু কাউসারকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ ও তার ভাই তানজিরকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় যৌথ সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য জানান। অভিযুক্ত তৌহিদের বিরুদ্ধে দুইটি হত্যাসহ থানায় অন্তত সাতটি এবং তার ভাই তানজিরের বিরুদ্ধে রয়েছে একটি মামলা।  নিহত আবু কাউছার কুমিল্লা নগরীর কাপ্তানবাজার এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি নগরীর ৪ নম্বর ওয়ার্ডের যুবদলের কর্মী ছিলেন। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, যে জমিটি নিয়ে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সে জমিটি কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের। তৌহিদ ওই জমিতে রিসোর্ট বানানোর উদ্যোগ নিলে শামীম ও তার বন্ধু আবু কাউসার এতে বাধা দিতেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সূত্রপাত। বিরোধ মীমাংসায় শুক্রবার একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে পূর্বপরিকল্পিতভাবে তৌহিদ, তার ভাই ও তাদের সহযোগীরা যুবদল কর্মী আবু কাউসারের ওপর হামাল চালায়।  তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডে আরও বেশ কয়েকজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে, এসআরবি-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে তানজিরকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম: ‘স্পিকার মিরাজ’ গ্রেফতার

খুলনায় পুলিশের এক পরিদর্শককে চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় করা মামলায় প্রধান আসামি মিরাজ ওরফে স্পিকার মিরাজ ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে এসআরবি-৬-এর একটি দল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সোনাডাঙ্গা থানার কলাবাগান ও খুলনা সদর থানার টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিরাজের (৩৯) সহযোগীর নাম ইব্রাহীম গাজী (৪২)। মিরাজের বিরুদ্ধে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আড়ংঘাটা ও সদর থানায় গুরুতর আঘাত, চুরি ও ডাকাতির একাধিক মামলার তথ্য রয়েছে। ইব্রাহীম গাজীর বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজ ও ইব্রাহীম পুলিশ পরিদর্শকের ওপর হামলার ঘটনায় সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পুলিশ জানায়, গত ৯ অক্টোবর রাতে খুলনা নগরের কলেজিয়েট স্কুলের সামনে দিয়ে রিকশায় করে পুলিশ ক্লাবে যাচ্ছিলেন খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম (৪৩)। এ সময় তিন জন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথ রোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপর কোপ দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা। পরে শাহ আলমকে উদ্ধার করে প্রথমে খুলনার একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। তার হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠান চিকিৎসকরা। বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। এ ঘটনায় খুলনা জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনার পর খুলনা নগরে রাতে পুলিশ সদস্যদের একা চলাচল না করার নির্দেশ দেয় জেলা পুলিশ। পাশাপাশি পুলিশ পরিদর্শক শাহ আলমের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওই পুলিশ কর্মকর্তাকে দেখতে গিয়ে তিনি এ নির্দেশ দেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘গ্রেফতার মিরাজ ও ইব্রাহীমকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত থানায় হস্তান্তর করা হয়নি। এসআরবি তাদের হস্তান্তর করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই মামলায় আগেও দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য একজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রিমান্ডের দ্বিতীয় দিন চলছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তে ওই ঘটনার প্রধান অভিযুক্ত ও পরিকল্পনাকারী হিসেবে মিরাজ ওরফে স্পিকার মিরাজের নাম এসেছে। এর মধ্যে তাকে গ্রেফতার করেছে এসআরবি।’

পুলিশ কর্মকর্তাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম: ‘স্পিকার মিরাজ’ গ্রেফতার

সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার

ঢাকার সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় কারখানা থেকে ১৫ লিটার বাংলা মদ ও তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।  মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানার ট্যানারী ফাঁড়ির ইনচার্জ মহিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সোমবার দিবাগত রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার ১০ তলা ভবনের চতুর্থ তলা থেকে তাদের গ্রেফতার করা হয়।   গ্রেফতারকৃতরা হলেন, চীনা নাগরিক লি ডাম্পে (৫৩) ও চম্পা বেগম (৩৫)। পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি গ্রীন টাওয়ারের চতুর্থ তলায় পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় বাংলা মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার বাংলা মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত এক চীনা নাগরিক ও বাংলাদেশর এক নারীকে গ্রেফতার করা হয়েছে। সাভার মডেল থানার ট্যানারী ফাঁড়ির ইনচার্জ মহিদ জানান, মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার মদসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন চীনা নাগরিক। গ্রেফতারদের আদালতে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার

কক্সবাজারে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কক্সবাজার জেলার রামুতে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত ও ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে এসআরবি। এসআরবি-১৫ এর সহকারি পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।  এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলকার ভোরে এসআরবি-১৫, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল ক রামু থানাধীন খুনিয়াপালং ইউনিয়নস্থ ৭নং ওয়ার্ডের পূর্ব গোয়ালিয়াপাং পাহাড়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আলী মিয়ার বাড়ি হতে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হোসেন প্রকাশ মনির আহমদ (৪৮)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। সে রামু থানাধীন খুলিয়াপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব গোয়ালিয়াপাং পাহাড়পাড়া এলাকার মৃত শফিকুর রহমান এর ছেলে।  গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানায় একটি মাদক মামলা রয়েছে। মামলায় বিজ্ঞ আদালত আসামিকে ৭ (সাত) বছরের কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই আসামি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট রামু থানায় হস্তান্তর করা হয়েছে।  বিডি প্রতিদিন/এএম

কক্সবাজারে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন। ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগ বিভাগে ৬৫ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, মতিঝিল বিভাগে ৭০ জন, তেজগাঁও বিভাগে ৭৫ জন, মিরপুর বিভাগে ১১৬ জন, গুলশান বিভাগে ৩৫ জন, উত্তরা বিভাগে ২৬ জন, গোয়েন্দা বিভাগে ২ জন এবং সিটিটিসি বিভাগে ১ জন রয়েছেন। অভিযানকালে ৩ হাজার ৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশীয় মদ, ৩ বোতল বিদেশি মদ, ২টি মোটরসাইকেল, ২টি ব্যাগ ও ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিডি-প্রতিদিন/টিএ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫, শীর্ষে মিরপুর

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৭৩টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৫৫ জন, ওয়ারী বিভাগ ৫৯ জন, মতিঝিল বিভাগ ৭৫ জন, তেজগাঁও বিভাগ ৬০ জন, মিরপুর বিভাগ ১১৪ জন, গুলশান বিভাগ ২৯ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ১০ জনকে গ্রেফতার করেছে।  অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, ৪টি ছুড়ি, ১টি স্টিলের কাটার, ২৪৮৪ পিস ইয়াবা, ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ডিএম‌পির ডি‌সি (মি‌ডিয়া) মো. আকতার হো‌সেন। 

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫, শীর্ষে মিরপুর

চট্টগ্রামের হত্যা মামলার আসামি কক্সবাজারে গ্রেফতার

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আলোচিত কামরুল হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো. কামালকে (২২) কক্সবাজার থেকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে কক্সবাজার সদর মডেল থানার লিংক রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে এসআরবি-১৫ ও এসআরবি-৭-এর সদস্যরা অংশ নেন। এসআরবি-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এসআরবি-১৫-এর সিপিএসসি এবং এসআরবি-৭-এর সিপিসি-৩-এর একটি যৌথ দল লিংক রোড মোড়ে অভিযান পরিচালনা করে মো. কামালকে গ্রেপ্তার করে। গ্রেফতার কামাল চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ডোবারপাড় জামতলা এলাকার সালাম কলোনির মো. মোরাদের ছেলে। তিনি বায়েজিদ বোস্তামী থানায় দায়ের হওয়া কামরুল হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হত্যা মামলার পর থেকেই গ্রেফতার এড়াতে কামাল কক্সবাজারে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পর কামালকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিডি-প্রতিদিন/এআইডি

চট্টগ্রামের হত্যা মামলার আসামি কক্সবাজারে গ্রেফতার

কক্সবাজারে ইয়াবা পাচারকালে ২ মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজারের রামুতে পৃথক দুটি বিশেষ অভিযানে ৫৯ হাজার ৭৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতারের করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টা ও বেলা পৌনে ৩টার দিকে উপজেলার ফতেখারকুল চৌমুহনী এলাকায় অভিযান দুটি চালানো হয়। গ্রেফতার দুজনের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়।  এসআরবি-১৫ জানায়, প্রথম অভিযানে ৩০ হাজার ইয়াবা, একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মুঠোফোনসহ মো. শফি আলম (৪২) নামের একজনকে গ্রেফতার করা হয়। পরে একই এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে ২৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মুঠোফোনসহ মো. ইউনুছ (২০) নামের আরেকজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে মামলা করার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এসআরবি-১৫-এর এ ধরনের অভিযান এবং জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিডি-প্রতিদিন/টিএ

কক্সবাজারে ইয়াবা পাচারকালে ২ মাদক কারবারি গ্রেফতার
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream