ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
চ্যাম্পিয়নস লিগে আজ অগ্নিপরীক্ষা, কঠিন চ্যালেঞ্জে জায়ান্টরা

চ্যাম্পিয়নস লিগে আজ অগ্নিপরীক্ষা, কঠিন চ্যালেঞ্জে জায়ান্টরা

ইউরোপীয় ফুটবলে আজ জমজমাট এক রাত। উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় ম্যাচডের প্রথম দিনে মাঠে নামছে আর্সেনাল, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় দল। কোনো দল চাইবে জয়ের ধারা ধরে রাখতে, আবার কোনো দল প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া।  সবচেয়ে বেশি নজর থাকবে আর্সেনাল-লিলি, অ্যাতলেটিকো মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড এবং গালাতাসারে-বার্সেলোনা ম্যাচে। তবে দিনের অন্য ম্যাচগুলোও কম গুরুত্বপূর্ণ নয়। নতুন মৌসুমের লিগ পর্বে প্রতিটি পয়েন্টের গুরুত্ব থাকায় শুরু থেকেই হিসাব কষে এগোতে হবে দলগুলোকে। jwARI.fetch( $( "#ari-image-jw6acdb73b5b6d1" ) ); তুরস্কে গালাতাসারের মুখোমুখি হবে বার্সেলোনা। ফেইনুর্দকে হারিয়ে আসা কাতালানরা জয়ের ধারা ধরে রাখতে চাইবে। বিপরীতে স্পোর্টিংয়ের কাছে হেরে আসা গালাতাসারের লক্ষ্য ঘুরে দাঁড়ানো। নিজেদের মাঠে সমর্থকদের শক্তি কাজে লাগিয়ে বার্সেলোনার পাসিংয়ের ছন্দ নষ্ট করতে চাইবে গালাতাসারে। তুরস্কের উত্তপ্ত পরিবেশে স্বাগতিকদের সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই।  এমিরেটস স্টেডিয়ামে লিলির মুখোমুখি হবে আর্সেনাল। প্রথম ম্যাচে নাপোলিকে হারানো গানাররা এবারও জয় তুলে নিয়ে লিগ পর্বে নিজেদের অবস্থান শক্ত করতে চাইবে। প্রথম ম্যাচে রিয়াল বেতিসের কাছে হেরে আসা লিলির লক্ষ্য ঘুরে দাঁড়ানো। মাদ্রিদের রিয়াদ এয়ার মেট্রোপলিতানোতে মুখোমুখি হবে অ্যাতলেটিকো মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলের কাছে হেরে আসা অ্যাতলেটিকো ঘরের মাঠে জয়ে ফিরতে চাইবে। অন্যদিকে সাবাহকে হারিয়ে দারুণ শুরু করা ইউনাইটেডের লক্ষ্য সেই ধারাবাহিকতা বজায় রাখা। আরবি লেইপজিগের মুখোমুখি হবে পিএসভি আইন্দহোভেন। প্রথম ম্যাচে কোমোর কাছে হেরেছে লেইপজিগ। অন্যদিকে শাখতার দোনেৎস্কের সঙ্গে ড্র করেছে পিএসভি। তাই দুই দলের কাছেই ম্যাচটি ঘুরে দাঁড়ানোর সুযোগ। ঘরের মাঠে ক্লাব ব্রুজের মুখোমুখি হবে ইন্টার মিলান। প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে হারা ইন্টার এবার পয়েন্টের খাতা খুলতে চাইবে। ক্লাব ব্রুজও অ্যাস্টন ভিলার কাছে হেরেছে। নরওয়েতে ভাইকিংয়ের বিপক্ষে খেলবে বায়ার্ন মিউনিখ। প্রথম ম্যাচে বোদো/প্লিমটকে হারানো জার্মান জায়ান্টরা আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে। বিপরীতে স্টুটগার্টের কাছে হেরেছে ভাইকিং। চ্যাম্পিয়নস লিগে টানা আট ম্যাচে গোল করেছেন কেইন।

গিমারাইসের গোলে ঘুরে দাঁড়িয়ে আর্সেনালের জয়

একসময় পিছিয়ে পড়ে শঙ্কায় পড়েছিল আর্সেনাল। তবে শেষ পর্যন্ত দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে লিডস ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে মিকেল আরতেতার দল। বদলি হিসেবে মাঠে নেমে জয়সূচক গোল করে গানারদের জয়ের নায়ক ব্রুনো গিমারাইস। শনিবার এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৫৫ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে আর্সেনাল। তবে সাত মিনিটের ব্যবধানে সমতা ফেরানোর পর ৭০তম মিনিটে গিমারাইসের গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। আন্তর্জাতিক বিরতির আগে ব্রাইটনের কাছে ৩-০ গোলে হারের তিক্ত অভিজ্ঞতা ভুলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল আর্সেনাল। কিন্তু ম্যাচের প্রথমার্ধে ছন্দ খুঁজে পেতে বেশ বেগ পেতে হয় তাদের। অন্যদিকে গোছানো রক্ষণ ও কার্যকর আক্রমণে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে লিডস। বিরতির পর ৫৫তম মিনিটে এগিয়ে যায় লিডস। গ্যাব্রিয়েল গুডমুন্ডসনের ব্যাক-পাস থেকে বল পেয়ে আড়াআড়ি শটে আর্সেনালের জালে বল পাঠান জেমস জাস্টিন। ২০০৩ সালের মে মাসের পর এমিরেটস স্টেডিয়ামে লিগ ম্যাচে আর্সেনালের বিপক্ষে জয়ের দেখা না পাওয়া লিডসের সমর্থকদের মধ্যে তখন উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। গোল হজমের পর আক্রমণে গতি বাড়ায় আর্সেনাল। ৬২তম মিনিটে বেন হোয়াইটের পাস থেকে কাছাকাছি দূরত্বে নিখুঁত ফিনিশিংয়ে দলকে সমতায় ফেরান রিকার্দো কালাফিওরি। এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন কোচ আরতেতা। বদলি হিসেবে মাঠে নামেন ব্রুনো গিমারাইস। মাঠে নামার মাত্র আট মিনিট পরই নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ৭০তম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বল জালে পাঠিয়ে আর্সেনালের জয় নিশ্চিত করেন গিমারাইস। তার গোলেই স্বস্তি ফিরে আসে এমিরেটসের গ্যালারিতে। পিছিয়ে পড়েও গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় গানাররা। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ছয় ম্যাচে আর্সেনালের পয়েন্ট দাঁড়িয়েছে ১৫। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি, যারা এক ম্যাচ কম খেলেছে।  বিডি প্রতিদিন/এম.এস

গিমারাইসের গোলে ঘুরে দাঁড়িয়ে আর্সেনালের জয়

পিছিয়ে পড়া আর্সেনালকে পথ দেখালেন গিমারাইস

৫৫ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল আর্সেনাল। মনে হচ্ছিল তিন সপ্তাহের দীর্ঘ আন্তর্জাতিক বিরতি শুরুর আগের সেই বিশ্রী স্মৃতিটা বুঝি শেষ পর্যন্ত পিছু ছাড়ল না। ব্রাইটনের মাঠে ৩-০ গোলের তেতো হারের স্বাদ ভোলার আগেই লিডস ইউনাইটেডের কাছে গোল খাওয়া—শিরোপা ধরে রাখার অভিযানে কি তবে বড়সড় ধাক্কা খেতে যাচ্ছে আর্সেনাল? উত্তরটা এল ৬২ থেকে ৭০; মাত্র আট মিনিটের ঝড়ে। ঘরের মাঠ এমিরেটসে পরপর দুই গোল করে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নিল আর্সেনাল। প্রথমার্ধে আর্সেনালকে অচেনা লেগেছে। যেন ছন্দহীন, গুটিয়ে থাকা একটা দল। বিপরীতে চমৎকার রক্ষণ আর সাহসী আক্রমণের মিশেলে শুরু থেকেই ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছিল লিডস। ফলও মিলেছিল হাতেনাতে। বিরতির দশ মিনিট পর গ্যাব্রিয়েল গুডমুন্ডসনের ব্যাক-পাস থেকে বল পেয়ে আড়াআড়ি এক শটে গানারদের জালে তা জড়িয়ে দেন জেমস জাস্টিন। ২০০৩ সালের মে মাসের পর এই মাঠে যাদের লিগে জয়ের কোনো স্মৃতি ছিল না, সেই অতিথি সমর্থকেরা তখন আনন্দে আত্মহারা।  ঠিক ওই মুহূর্তেই যেন ঘুম ভাঙল এমিরেটস স্টেডিয়ামের। আর্সেনাল কি সত্যিই হেরে বসতে যাচ্ছে? গ্যালারির উথালপাতাল গর্জনের মাঝেই ত্রাণকর্তা হলেন রিকার্দো কালাফিওরি। বেন হোয়াইটের পাস পেয়ে খুব কাছ থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এনে দিলেন সমতা।   কোচ মিকেল আরতেতা এর পরপরই একসঙ্গে তিনটি পরিবর্তন আনলেন। মাঠের বাইরে থেকে নামিয়ে দিলেন ৭ কোটি ৫০ লাখ পাউন্ডে দলে আনা নতুন চমক ব্রুনো গিমারাইসকে। আর তাতেই ম্যাচের চিত্রনাট্য এক লহমায় বদলে গেল। মাঠে নামার ঠিক আট মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে চোখজুড়ানো, ঠান্ডা মাথার এক ফিনিশিংয়ে গানারদের জয় নিশ্চিত করলেন এই ব্রাজিলিয়ান। চমৎকার এক আক্রমণ থেকে আসা সেই গোল যেন এমিরেটসের দমবন্ধ হাওয়া এক মুহূর্তে উড়িয়ে দিল। কষ্টার্জিত এই জয়ের পর ইংলিশ প্রিমিয়ার লিগে ৬ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ১৫, তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটিরও পয়েন্ট ১৫। গোল ব্যবধানেও এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার শীর্ষে এনজো মারেসকার দল।

পিছিয়ে পড়া আর্সেনালকে পথ দেখালেন গিমারাইস
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream