ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

মাদারগঞ্জ মেলান্দহ ক্রপ প্রটেকশন এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

| প্রিন্ট সংস্করণ

মাদারগঞ্জ মেলান্দহ ক্রপ প্রটেকশন এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

গত ৩০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে মাদারগঞ্জ উপজেলার সুখ নগরী প্যারামেডিকেল কলেজ প্রাঙ্গণে মাদারগঞ্জ মেলান্দহ ক্রপ প্রটেকশন এসোসিয়েশন -এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

“কৃষির সুরক্ষা • কৃষকের উন্নতি • সমৃদ্ধ আমাদের মাদারগঞ্জ-মেলান্দহ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি জনাব মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ শহিদুল ইসলাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বি.সি.পি.এ-র আহবায়ক জনাব মোঃ জিয়াউল হক জিয়া।

এছাড়া অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বি.সি.পি.এ-র সদস্য সচিব জনাব মোঃ নজরুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সফল সভাপতি ও উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জনাব মোঃ আব্দুস সালাম সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা ** জনাব মোঃ মফিজুল ইসলাম রনি, ** জনাব মোঃ আব্দুল হালিম, ** জনাব মোঃ ফরিদুল ইসলাম এবং জনাব মোঃ আমিনুল ইসলাম। সার্বিক সহযোগিতায় দায়িত্বে ছিলেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জনাব সুজন মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ জিয়াউল হক জিয়া স্যার সংগঠনের বিভিন্ন উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরে বলেন, কৃষির সঠিক সুরক্ষা এবং কৃষকদের সার্বিক কল্যাণে এই এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি উপস্থিত অফিসারদের উদ্দেশ্যে বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং সততা, নিষ্ঠা ও দলীয় ঐক্যের সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আরও বলেন ইউনিটি ইজ পাওয়ার।  আমরা যদি সংঘবদ্ধ হয়ে একে অপরের সাথে মিলেমিশে থাকি তাহলে আমাদের সংগঠন জামালপুর জেলা তথা পুরো বাংলাদেশে পরিচিতি লাভ করবে ইনশাআল্লাহ। 

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মাদারগঞ্জ মেলান্দহ ক্রপ প্রটেকশন এসোসিয়েশনের নতুন পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ। নবগঠিত এই কমিটির মাধ্যমে এলাকার কৃষিখাতের উন্নয়ন ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। পরিশেষে, একটি সুন্দর ও সমৃদ্ধ মাদারগঞ্জ মেলান্দহ গড়ে তোলার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

রোববার, ০১ নভেম্বর ২০২৬

মাদারগঞ্জ মেলান্দহ ক্রপ প্রটেকশন এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাদারগঞ্জ মেলান্দহ ক্রপ প্রটেকশন এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream