শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বীর লোটাবর গ্রামে বিমল দাসের বাড়ি পূজা মণ্ডপে নিরাপত্তা ডিউটি চলাকালে পরিদর্শনে আসেন মাদারগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা উত্তম কুমার স্যার।
আজ রবিবার সন্ধ্যায় তিনি ওই পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সেখানে দায়িত্বরত আনসার ও ভিডিপি সদস্যদের খোঁজ-খবর নেন। এসময় তিনি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ডিউটি রোস্টার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে উত্তম স্যার দায়িত্বরত সদস্যদের উদ্দেশ্যে বলেন, "শারদীয় দুর্গাপূজা বাঙালির সর্বজনীন উৎসব। এই উৎসব যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সেজন্য আপনাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।"
এসময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পূজা কমিটির পক্ষ থেকে আনসার-ভিডিপি সদস্যদের নিরলস দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানানো হয় এবং প্রশাসনের এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করা হয়।
মণ্ডপে দায়িত্বরত আনসার সদস্যরা জানান, অফিসারের এই পরিদর্শনে তাদের কাজের প্রতি আরও উৎসাহ ও মনোবল বেড়েছে।
শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে উপজেলা প্রশাসন ও আনসার-ভিডিপি সার্বক্ষণিক মাঠে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
মতামত