ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

শারদীয় দুর্গাপূজা বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব

মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে পুলিশ-পূজা কমিটির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে পুলিশ-পূজা কমিটির মতবিনিময়
মাদারগঞ্জে দুর্গাপূজা ঘিরে কঠোর নিরাপত্তা ২৪ ঘণ্টা তৎপর থাকবে পুলিশ

জামালপুর প্রতিনিধি, সাকিল আহামেদ   

মাদারগঞ্জ

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার মাদারগঞ্জ মডেল থানা মিলনায়তনে এ সভার আয়োজন করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ স্নেহাশীষ রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা।

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উদযাপিত হয় সেজন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপত্তাবেষ্টনীর মধ্যে নির্বিঘ্নে পূজা করতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে।

পূজামণ্ডপগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরামর্শও দেন তারা।

বক্তারা আরও বলেন, মাদারগঞ্জের ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য দীর্ঘদিনের। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ২৪ ঘণ্টা তৎপর থাকবে। কোনো প্রকার গুজব বা অপপ্রচারে কান না দিয়ে যেকোনো প্রয়োজনে সরাসরি থানা পুলিশকে অবহিত করার অনুরোধ জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারগঞ্জ শাখার সভাপতি লিটন চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন।

এছাড়া উপজেলার বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভার শেষে নেতৃবৃন্দ তাদের সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরেন এবং একটি শান্তিপূর্ণ ও আনন্দময় দুর্গাপূজা উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে পুলিশ-পূজা কমিটির মতবিনিময়

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে পুলিশ-পূজা কমিটির মতবিনিময়
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream