ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা; একজনের অবস্থা আশঙ্কাজনক, মহাসড়কে যানজট

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ৩

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন দিক থেকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

উদ্ধারকাজ চলার কারণে ঢাকা-বগুড়া মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দুর্ঘটনায় তিনজন নিহত ও তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয় : সড়ক দুর্ঘটনা, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ঢাকা-বগুড়া মহাসড়ক ট্রাক দুর্ঘটনা,

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ৩

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন দিক থেকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

উদ্ধারকাজ চলার কারণে ঢাকা-বগুড়া মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দুর্ঘটনায় তিনজন নিহত ও তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নগদ বার্তা

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ৩
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream