কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের লেদা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন টেকনাফের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি ইজিবাইক তল্লাশি করেন। এ সময় গাড়িটি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয় এবং একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তি মো. আরাফাত উদ্দিন। তিনি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা ইয়াবা, ইজিবাইক ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, মাদক পাচার ও অবৈধ কার্যক্রম রোধে কোস্টগার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন