ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

শ্রমিকের অধিকার আদায়ে ইসলামপুরে মে দিবসের বর্ণাঢ্য আয়োজন

জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, ইসলামপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।

‎দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে, ২০২৬) সকালে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‎

‎ইসলামপুর অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক থানামোড় বটতলা চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলার শ্রমিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময়  মুখরিত হয়ে ওঠে “দুনিয়ার মজদুর এক হও”, “শ্রমিক ঐক্য জিন্দাবাদ” ইত্যাদি স্লোগানে।

‎

‎আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (১৩৯, জামালপুর-২) আলহাজ্ব এ. ই. সুলতান মাহমুদ বাবু।

‎উপজেলা শ্রমিকদলের সভাপতি মো: মমিনুর রহমান মমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম শহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ আবির আহাম্মেদ বিপুল মাষ্টার, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, জেলা ‍বিএনপির সহসভাপতি  নবী নেওয়াজ খান লোহানী বিপুল,জয়নাল আবেদীন সরকার, মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাশিদা শাফিজ বিনতী, পৌর বিএনপির সভাপতি আলহাজ রেজাউল করিম ঢালী। 

‎

‎আরও উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানী, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হাসান ও যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনসহ শ্রমিকদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

‎

‎প্রধান অতিথি বলেন “শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। মে দিবসের চেতনা আমাদের শেখায় শ্রমিকের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

‎তিনি শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

‎অনুষ্ঠানে উপজেলা ও পৌর শ্রমিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

‎

বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। সভাটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: জালাল উদ্দিন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শ্রমিকের অধিকার আদায়ে ইসলামপুরে মে দিবসের বর্ণাঢ্য আয়োজন

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শ্রমিকের অধিকার আদায়ে ইসলামপুরে মে দিবসের বর্ণাঢ্য আয়োজন
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream