ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
মহাসড়কে গাড়ির সামনে হঠাৎ হাতি, অতঃপর...

মহাসড়কে গাড়ির সামনে হঠাৎ হাতি, অতঃপর...

ভারতের তামিলনাড়ুতে চলন্ত একটি গাড়ির ওপর পা তুলে দিয়েছে বুনো হাতি। এতে গাড়ির পাশের আয়না ক্ষতিগ্রস্ত হয়। ভেতরের যাত্রীরা আতঙ্কিত হলেও কেউ আহত হননি। কর্ণাটক সীমান্তের কাছে আসানুর এলাকায় বেঙ্গালুরু–ডিন্ডিগুল জাতীয় মহাসড়কে ঘটনাটি ঘটে। গাড়িটি মহীশূর থেকে কোয়েম্বাটুর যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, খাবারের খোঁজে হাতিটি গাড়ির কাছে আসে। এরপর হঠাৎ সেটির ওপর উঠে পড়ে। আসানুরে মহাসড়কের এই অংশটি বনাঞ্চলের মধ্য দিয়ে গেছে। এখানে যানবাহনের সামনে বন্য প্রাণী চলে আসার ঘটনা অস্বাভাবিক নয়। কাছেই চামরাজনগরের বনাঞ্চল ও বান্দিপুর ব্যাঘ্র সংরক্ষণ এলাকা। এসব অঞ্চলে বন্য প্রাণীদের নির্দিষ্ট চলাচলের পথ দিয়ে নিয়মিত যাতায়াত করে হাতি। বুনো হাতি অনেক সময় গাড়ির কাছে চলে আসে। বিশেষ করে সবজি বা আখের মতো খাবার বহনকারী যানবাহনের দিকে এগিয়ে যায় তারা। বন কর্মকর্তারা নিয়মিত গাড়িচালক ও যাত্রীদের গাড়ির ভেতরে থাকার পরামর্শ দেন। বন্য প্রাণী থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে এবং কখনো খাবার না দিতেও বলেন তারা। কর্মকর্তাদের সতর্কবার্তা, হাতির সামনে গাড়ি থামানো বা খাবার দেওয়া হলে প্রাণীগুলো আরও ঘন ঘন যানবাহনের কাছে আসতে উৎসাহিত হতে পারে। এতে বিপজ্জনক পরিস্থিতির ঝুঁকি বাড়ে। বিডিপ্রতিদিন/কেকে

Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream