ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
ঘরেই নারকেলের নাড়ু বানাবেন যেভাবে 

ঘরেই নারকেলের নাড়ু বানাবেন যেভাবে 

পূজার আনন্দ বহুগুণে বাড়িয়ে দেয় মজাদার ও সুস্বাদু খাবার। নারকেলের নাড়ু তেমনই একটি মুখরোচক পদ। এবারের পূজায় স্বল্প সময়ে ঘরে বানিয়ে নিন নাড়ু। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। উপকরণ: নারকেল ১টি, গুড় বা চিনি ১ কাপ, এলাচ ও দারুচিনি ২-৩ পিস করে, গুঁড়া দুধ ২টেবিল চামচ, মুড়ি ১ কাপ।  প্রস্তুত প্রণালি: প্রথমে নাড়কেল কুরিয়ে নিন। কুরানো নারকেল, গুড় বা চিনি, এলাচ ও দারুচিনি একসাথে মেখে ঘণ্টাখানেক রেখে দিন। পরে চুলায় পাত্র বসিয়ে নারকেলের মিশ্রণ দিন। নেড়ে নেড়ে আঠালো হওয়া পর্যন্ত রান্না করুন। গুঁড়া দুধ ও মুড়ি (গুঁড়া করে) দিয়ে আবারও নাড়ুন। নামিয়ে ঠান্ডা করুন। এবার গোল আকারে নাড়ু বানিয়ে মুড়ির গুঁড়ায় গড়িয়ে নিন। হয়ে গেলে মনের মতো পাত্রে পরিবেশন করুন। 

Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream