ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
মেসির উঁচিয়ে ধরা বিশ্বকাপ ট্রফি নিলামে তোলা হচ্ছে

মেসির উঁচিয়ে ধরা বিশ্বকাপ ট্রফি নিলামে তোলা হচ্ছে

২০২২ সালে কাতারে আর্জেন্টিনার উদযাপনের সময় মেসির হাতে থাকা ফিফা বিশ্বকাপ ট্রফির একটি প্রতিরূপ (রেপ্লিকা) চলতি বছরের নভেম্বরে একটি ক্রীড়া স্মারক নিলামে তোলা হবে। রিচমন্ড অকশন্স তাদের প্রথম ক্রীড়া স্মারক নিলামে এই ট্রফিটি উপস্থাপন করবে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার গ্রিনভিলের ৫২৬ কঙ্গারি রোডে নিলামটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সময়ে অনলাইনেও বিডিং বা নিলামে অংশ নেওয়ার সুযোগ থাকবে। ট্রফিটি পরবর্তীতে বুয়েনস আইরেসের জাতীয় ঐতিহাসিক জাদুঘরে প্রদর্শিত হয়েছিল এবং এটি আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ের মুহূর্তগুলোর অন্যতম বহুল প্রচারিত ছবিতে জায়গা করে নিয়েছিল। ২০২২ সালের ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ম্যাচটি ৩-৩ গোলে ড্র হওয়ার পর, পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনা ৪-২ ব্যবধানে ফ্রান্সকে পরাজিত করে। ম্যাচে মেসি দুটি গোল করেন এবং ফ্রান্সের হয়ে কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেন; শেষ পর্যন্ত গঞ্জালো মন্তিয়েল জয়সূচক পেনাল্টিটি কিক করেন। উদযাপনের সময় ট্রফির এই প্রতিরূপটি গ্যালারি থেকে মাঠে নিয়ে আসা হয় এবং প্রায় ৪৫ মিনিট ধরে আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে হাতে ঘোরে। এ সময় মেসিকে এটি উঁচিয়ে ধরতে ও চুম্বন করতে দেখা যায়, যা তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে আছে। আর্জেন্টিনার জয়ের পর মেসি ইনস্টাগ্রামে ছবিগুলোর একটি সংকলন (ক্যারোসেল) পোস্ট করেছিলেন, তার মধ্যেও এই ছবিটি ছিল। ৭ কোটি ৪০ লাখেরও বেশি লাইক পাওয়া সেই পোস্টটি প্ল্যাটফর্মটির ইতিহাসে সবচেয়ে বেশি লাইক পাওয়া পোস্টে পরিণত হয়, যা এই ট্রফিটির গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। এছাড়া উদযাপনের শেষ পর্যায়ে আর্জেন্টিনার আটজন ফুটবলার এই ট্রফিটিতে স্বাক্ষর করেছিলেন। এর নথিপত্রে লাউতারো মার্তিনেজ, লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ এবং আনহেল দি মারিয়াসহ বেশ কয়েকজন খেলোয়াড়ের নাম উল্লেখ রয়েছে। এই নিলামটি সংগ্রাহকদের ফুটবলের অন্যতম স্মরণীয় রাতের একটি স্মারক নিজেদের সংগ্রহে রাখার সুযোগ করে দিচ্ছে। ওই রাতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মেসি অবশেষে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিলেন। এই প্রতিরূপটির তাৎপর্য কেবল আর্জেন্টিনার জয়ের সাথে এর সম্পর্কের মধ্যেই নিহিত নয়, বরং টুর্নামেন্টের ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল-পরবর্তী উদযাপনেও এর একটি বিশেষ স্থান রয়েছে।

মেসির চোখে ভবিষ্যৎ ফুটবলের সেরা ১০ তারকা

নিজের অভিজ্ঞ চোখে বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ প্রজন্মের ১০ প্রতিভাবান খেলোয়াড়কে বেছে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তার নির্বাচিত তালিকায় জায়গা করে নিয়েছেন পুরুষ ও নারী ফুটবলের উদীয়মান তারকারা। আর এই তালিকায় আর্জেন্টিনার তরুণ ফুটবলার তোমাস আরান্দার নাম থাকায় বাড়তি আগ্রহ তৈরি হয়েছে দেশটির ফুটবলপ্রেমীদের মধ্যে। মেসির মতো কিংবদন্তির কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া যেকোনো তরুণ ফুটবলারের জন্যই বিশেষ অর্জন। আরান্দাও নিজের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বোকা জুনিয়র্সের এই তরুণ প্রতিভার সঙ্গে মেসির পরিচয় অবশ্য কেবল দূর থেকে নয়। ২০২৬ বিশ্বকাপের আগে আর্জেন্টিনা জাতীয় দলের প্রস্তুতির সময় কয়েক সপ্তাহ মেসির সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন আরান্দা। সেই সময় কাছ থেকেই তাঁর খেলার ধরন দেখার সুযোগ পান আর্জেন্টাইন অধিনায়ক। তবে পায়ের ফিবুলা হাড় ভেঙে যাওয়ায় বর্তমানে মাঠের বাইরে রয়েছেন এই তরুণ প্লেমেকার। একটি বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে মেসি এই ১০ প্রতিভার নাম তুলে ধরেন। সেখানে ভবিষ্যৎ ফুটবলের সম্ভাবনা নিয়ে বলা হয়েছে, এই তরুণেরাই নতুনভাবে লিখতে পারে খেলাটির আগামী দিনের গল্প। বর্তমানের সাফল্যের পাশাপাশি ভবিষ্যতের ফুটবল নিয়েও যে মেসির দৃষ্টি রয়েছে, এই উদ্যোগে সেটিই ফুটে উঠেছে। পুরুষ ফুটবলের তরুণদের মধ্যে আছেন তুরস্কের জান উজুন, মেক্সিকোর গিলবার্তো মোরা, ইংল্যান্ডের ম্যাক্স ডাউম্যান, যুক্তরাষ্ট্রের জাভিয়ের গোজো, স্পেনের হেসুস রদ্রিগেস এবং নেদারল্যান্ডসের কিস স্মিট। নিজ নিজ ক্লাবে সম্ভাবনাময় হিসেবে পরিচিত এই খেলোয়াড়দের পাশাপাশি আর্জেন্টিনার আরান্দাকেও ভবিষ্যতের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে তুলে ধরা হয়েছে। নারী ফুটবলেও তিন প্রতিভাকে বেছে নিয়েছেন মেসি। তারা হলেন ইংল্যান্ডের ক্লোয়ি সারউই, ব্রাজিলের জিওভান্না ওয়াকসম্যান এবং জার্মানির লোটা ভ্রেডে। পুরুষদের পাশাপাশি নারী ফুটবলের উদীয়মান খেলোয়াড়দের অন্তর্ভুক্তি তালিকাটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। এদিকে জাতীয় দলের অধ্যায় শেষ করার পর ক্লাব ফুটবলে মনোযোগী হয়েছেন মেসি। বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচের পর আর্জেন্টিনা দলের হয়ে তার বিদায় নিয়ে আলোচনা চলছে ফুটবলবিশ্বে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির হয়ে খেলছেন এই মহাতারকা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলের জয়ে জোড়া গোল করে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। মাঠে নিজের অসাধারণ কীর্তির পাশাপাশি আগামী দিনের ফুটবল প্রতিভাদের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়েও আলোচনায় মেসি। তার নির্বাচিত তালিকার তরুণেরা ভবিষ্যতে কতটা সাফল্য পান, এখন সেটিই দেখার অপেক্ষা। মেসির বেছে নেওয়া ১০ তরুণ তারকা ১. তোমাস আরান্দা (আর্জেন্টিনা, বোকা জুনিয়র্স) ২. জান উজুন (তুরস্ক, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট) ৩. গিলবার্তো মোরা (মেক্সিকো, তিজুয়ানা) ৪. ম্যাক্স ডাউম্যান (ইংল্যান্ড, আর্সেনাল) ৫. জাভিয়ের গোজো (যুক্তরাষ্ট্র, ক্রিস্টাল প্যালেস) ৬. হেসুস রদ্রিগেস (স্পেন, কোমো ১৯০৭) ৭. কিস স্মিট (নেদারল্যান্ডস, এজেড আলকমার) ৮. ক্লোয়ি সারউই (ইংল্যান্ড, চেলসি) ৯. জিওভান্না ওয়াকসম্যান (ব্রাজিল, ওএল লিওন) ১০. লোটা ভ্রেডে (জার্মানি, হামবুর্গ এসভি) বিডি-প্রতিদিন/টিএ

মেসির চোখে ভবিষ্যৎ ফুটবলের সেরা ১০ তারকা
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream