মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ১২ জনকে আটক করা হয়েছে। পরে অপরাধের মাত্রা বিবেচনায় তাদের ৫ থেকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদের নেতৃত্বে সিরাজদিখান থানা পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে মাদক সেবনের অপরাধে ১২ জনকে আটক করা হয়। পরে অপরাধের মাত্রা বিবেচনায় তাদের বিভিন্ন মেয়াদে, ৫ থেকে ১৫ দিন পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়। উপজেলায় মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিডি-প্রতিদিন/টিএ
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।