ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
বরগুনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

বরগুনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

বরগুনার সদর উপজেলার ২ নং গৌরিচন্না ইউনিয়নের পশ্চিম ধূপতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনসহ নানান সমস্যা নিয়ে মানববন্ধন করেছে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী।  বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। ১৯৪৩ সালে সরকারি ভাবে এই বিদ্যালটি স্থাপিত হয়। গত ১০ বছর আগে জরাজীর্ণ হয়ে পড়ায় ভবনটি টেন্ডার দিয়ে ভেঙে ফেলে বরগুনা শিক্ষা বিভাগ। পাঁচ বছর হলো চারটি রুম বিশিষ্ট দুইটি টিনের ঘর করা হয়। সেখানে একটি রুমে শিক্ষকরা বসেন আর তিনটিতে দুই ভাগে ভাগ করে ক্লাস নেওয়া হয়। এই বিদ্যালয়ে ১৩০ জন্য শিক্ষার্থী রয়েছে। টিনের চালায় রোদের তাপে অনেকে অসুস্থ হয়ে পড়েন। স্কুলটিতে প্রবেশদ্বারও কাঁচা রাস্তার কারণে বৃষ্টির সময় চরম ভোগান্তিতে পড়তে হয় শিক্ষকসহ শিক্ষার্থীদের। বিদ্যালয়ের কোল ঘেঁষে রয়েছে একটি বড় খাল। বাউন্ডারি না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন কোমলমতি শিক্ষার্থী। যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।   মানববন্ধনে স্থানীয়রা বলেন, স্কুলের পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে এখানে একটি সাইক্লোন শেল্টার কাম স্কুল দরকার। এই এলাকায় আড়াই কিলোমিটারের মধ্যে কোন সাইক্লোন শেল্টার নেই। ঘূর্ণিঝড় হলেই নিরাপদ আশ্রয় স্থানে যেতে হয় অনেক দূরে। তাই সরকারের কাছে অনুরোধ অন্তত এই কোমলমতি শিশুদের জন্য হলো একটি ভবন দেওয়া হোক। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

দেবিদ্বারে শফিকুল হত‍্যায় আসামিদের বাড়ি ভাঙচুর

কুমিল্লার দেবিদ্বারে দিনমজুর শফিকুল ইসলামকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যায় জড়িত আসামিদের বিচার দাবিতে আজ শনিবার মানববন্ধন হয়েছে। কর্মসূচি শেষে বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। আজ বেলা সাড়ে ১১টায় উপজেলার বারুর গ্রামের (খোদাইচর) বটতলী বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ‍্যোগে মানববন্ধন হয়। পরে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত লিমন ও নিশাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার বারুর গ্রামের এনু মেম্বারের বাড়ির শফিকুল নিহত হন। বাঁশঝাড়ের মালিকানা নিয়ে কলহের জেরে একই বাড়ির লিমন ও নিশাদ তাঁকে খুন করেন বলে অভিযোগ। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দুই আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বাড়িঘর ভাঙচুরের ঘটনায় কেউ মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে।

দেবিদ্বারে শফিকুল হত‍্যায় আসামিদের বাড়ি ভাঙচুর
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream