ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
বাংলাদেশিদের জন্য চিকিৎসার পাশাপাশি ব্যবসায়িক ভিসা চালু করতে সম্মত ভারত

বাংলাদেশিদের জন্য চিকিৎসার পাশাপাশি ব্যবসায়িক ভিসা চালু করতে সম্মত ভারত

ঢাকা, সোমবার: বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা ভিসার পাশাপাশি ব্যবসায়িক ভিসা চালুর বিষয়ে সম্মতি জানিয়েছে ভারত। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই নতুন এই ভিসা ব্যবস্থা কার্যকর হতে পারে।সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ভারতের সঙ্গে সাম্প্রতিক আলোচনাগুলো ফলপ্রসূ হয়েছে এবং দুই দেশের সম্পর্ক আরও ইতিবাচক দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে উভয় পক্ষ আশাবাদী।হুমায়ুন কবির উল্লেখ করেন, পারস্পরিক সদিচ্ছা থাকলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করা সম্ভব। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে বলেও জানান তিনি।এ সময় জ্বালানি সহযোগিতার অংশ হিসেবে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ করায় ভারতকে ধন্যবাদ জানানো হয়।এর আগে গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সরকারি সফরে নয়াদিল্লি যান। সফরকালে তারা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন ভিসা ব্যবস্থা চালু হলে চিকিৎসা ও বাণিজ্য—দুই ক্ষেত্রেই বাংলাদেশি নাগরিকদের জন্য সুযোগ আরও বাড়বে।

Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream