ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা বাছাইয়ের আহ্বান ট্রাম্পের

জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা বাছাইয়ের আহ্বান ট্রাম্পের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলারও কঠোর সমালোচনা করেছেন তিনি। শনিবার (১০ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। এর এক দিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিজেল সরবরাহ নিয়ে একটি চুক্তির ঘোষণা দেন তিনি। ওই চুক্তির তীব্র সমালোচনা করেছিলেন জেলেনস্কি। ট্রাম্প বলেন, আমি মনে করি, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে।’ ট্রাম্পের অভিযোগ, রাশিয়ার শোধনাগারে ইউক্রেনের হামলার কারণে বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, জেলেনস্কি আমাদের কৃষক ও খামারিদের জন্য ডিজেল নিয়ে সমস্যা তৈরি করতে চায়। কারণ রাশিয়া সারা বিশ্বে ডিজেলের বড় একটি অংশ সরবরাহ করে। ট্রাম্প আরও বলেন, আমি তাকে বলেছিলাম, তুমি যা চাও করো। শোধনাগারে হামলা করো না। হামলার জন্য অনেক লক্ষ্যবস্তু আছে। শোধনাগারে হামলা করো না। কিন্তু সে গিয়ে হামলা করেছে। তাকে অবশ্যই এটা বন্ধ করতে হবে। জেলেনস্কির সমালোচনা করে ট্রাম্প বলেন, আমি এমন একজন নতুন নেতার পরামর্শ দিচ্ছি, যিনি একটি চুক্তি করতে পারবেন। কারণ সে অনেক চুক্তি করতে পারত, কিন্তু কোনো কারণে সে তা কখনো করে না।

পুতিনের জন্মদিনে রাশিয়ার নৃশংস হাম/লা, ইউক্রেনে নিহ/ত শিশুসহ ৩২

রাশিয়ার এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটিকে দেশটির ওপর অন্যতম ‘জঘন্য হামলা’ হিসেবে অভিহিত করেছেন। বুধবার চালানো এই হামলায় শিল্প স্থাপনা ও জ্বালানি অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের প্রিলুকি শহরে সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা ঘটেছে। সেখানে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র পাঁচতলা একটি আবাসিক ভবন ধ্বংস করে দেয়। ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ বৃহস্পতিবার সকালে টেলিগ্রামে জানায়, প্রিলুকিতে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এছাড়া রাজধানী কিয়েভে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে রুশ বিমান হামলায় আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে, যা সেখানে মোট মৃত্যুর সংখ্যা চারে উন্নীত করেছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহভস্কি দেশব্যাপী নিহতের সংখ্যা ২৮ বলে জানিয়েছিলেন। যার মধ্যে প্রিলুকির হামলায় নিহত ২০ জন অন্তর্ভুক্ত ছিল, যাদের মধ্যে পাঁচজন শিশু ছিল। বুধবার সন্ধ্যায় কিয়েভের প্রসিকিউটররা জানান, একটি ড্রোন থেকে খসে পড়া ধ্বংসাবশেষ থেকে কিয়েভের উপকণ্ঠে দুই জন নিহত হয়েছেন। জেলেনস্কি জানিয়েছেন, সারাদেশে হামলায় আহত হয়েছেন ১০০ জন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিনের সঙ্গে হামলার সময় মিলে গেছে। রাতে দেওয়া ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘পুতিন নিজেকে যে জন্মদিনের উপহার দিয়েছেন, তা হলো শিশু ও মানুষ হত্যা’। এর আগে অনলাইনে দেওয়া মন্তব্যে জেলেনস্কি জানিয়েছিলেন, ব্যাপক এই হামলায় রাজধানী কিয়েভ এবং মধ্যাঞ্চলের ওলেক্সান্দ্রিয়া ও ক্রেমেনচুক শহরেও বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তিনি বলেন, রাতভর ইউক্রেনে মোট ৭০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এর মধ্যে অনেকগুলোই ছিল উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এ ছাড়া ছোড়া হয়েছে কয়েক ডজন শাহেদ হামলাকারী ড্রোন। জেলেনস্কি বলেন, রুশরা বেদনাদায়ক ও প্রদর্শনমূলকভাবে আঘাত হানতে চেয়েছিল। এটি ছিল অন্যতম এক জঘন্য হামলা।

পুতিনের জন্মদিনে রাশিয়ার নৃশংস হাম/লা, ইউক্রেনে নিহ/ত শিশুসহ ৩২
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream