ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
কাঁটাতারের বাধা, শূন্যরেখায় শেষবারের মতো মায়ের মুখ দেখলেন মেয়ে

কাঁটাতারের বাধা, শূন্যরেখায় শেষবারের মতো মায়ের মুখ দেখলেন মেয়ে

মায়ের বাড়ি ভারতে। বাংলাদেশে বিয়ে হওয়ায় মেয়ে থাকেন মেহেরপুরের মুজিবনগরে। ভিসা জটিলতায় দীর্ঘদিন মাকে দেখতে ভারতে যেতে পারেননি। হঠাৎ গতকাল বুধবার রাতে মায়ের মৃত্যুর খবর পান। কিন্তু কাঁটাতারের বাধায় চাইলেও সহজে যাওয়ার সুযোগ নেই। শেষবারের মতো মায়ের মুখ দেখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) শরণাপন্ন হন মেয়ে। পরে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহায়তায় সীমান্তের শূন্যরেখায় মাকে দেখেন মেয়ে হাফিজা খাতুন ও তাঁর স্বামী ফিকির আলী। আজ বৃহস্পতিবার সকালে মুজিবনগরে ভারত-বাংলাদেশ সীমান্তের ১০৯ নম্বর প্রধান পিলারের কাছে তাঁদের এই সুযোগ করে দেওয়া হয়। মায়ের মুখ শেষবারের মতো দেখে মেয়ে ও জামাতা আবেগাপ্লুত হয়ে পড়েন। হাফিজার শ্বশুরবাড়ি মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামে। ২০২০ সালে তাঁদের বিয়ে হয়। পরিবার সূত্রে জানা গেছে, হাফিজার মা মোছা. জায়রা খাতুনের (৭০) বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোবিন্দপুর গ্রামে। বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতার কারণে গতকাল রাতে নিজ বাড়িতে তিনি মারা যান। মায়ের মৃত্যুর খবর জানার পর শেষবারের মতো মাকে দেখতে চেয়ে বিজিবির কাছে আবেদন করেন হাফিজা খাতুন। পরে বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেখানোর ব্যবস্থা করে। হাফিজা খাতুন প্রথম আলোকে বলেন, বিয়ের পর ভিসা করে কয়েকবার ভারতে মাকে দেখতে যাওয়ার সুযোগ হয়েছে। কয়েক বছর হলো ভিসা জটিলতায় আর যাওয়া হয়ে ওঠেনি। হঠাৎ গতকাল রাতে সংবাদ আসে মা মারা গেছেন। বিজিবির মুজিবনগর উপজেলার নাজিরাকোনা বিওপির কমান্ডার হাবিলদার শরিফুল ইসলামসহ পাঁচজন সদস্য এবং বিএসএফের পরিদর্শক এস কে রায়সহ পাঁচজন সদস্যের উপস্থিতিতে মরদেহ দেখানো হয়। হাবিলদার শরিফুল ইসলাম বলেন, ‘মানবিক আবেদনের পর আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করি। তারাও সম্মতি দেওয়ায় শেষবারের মতো মায়ের মরদেহ দেখার ব্যবস্থা করা হয়।’ পরে নিজ গ্রামে ধর্মীয় রীতি অনুযায়ী জায়রার দাফন সম্পন্ন হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক চারজন (পুরুষ-২ ও মহিলা-২) অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে পুশইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, রবিবার সকাল ৭টা ৪৫ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৯-এস হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ এর উদয় কিষাণ ক্যাম্প কর্তৃক অজ্ঞাত পরিচয়ের চারজন (পুরুষ-০২, মহিলা-০২) ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। বিজিবির সতর্ক অবস্থান, তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা ও কার্যকর তৎপরতার কারণে বিএসফের উক্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে, বিজিবির দৃঢ় অবস্থানের মুখে আনুমানিক সকাল ৮টার দিকে বিএসএফ ওই চারজন নাগরিককে ভারতের অভ্যন্তরে ফিরেয়ে নিয়ে যেতে বাধ্য হয়। ফলে অবৈধ পুশইনের প্রচেষ্টা ব্যর্থ হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। বিডি-প্রতিদিন/এমএল

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream