ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ
ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশবিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। দলীয় সূত্র জানিয়েছে, মিষ্টিকে দলীয় পদ থেকেও সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মিষ্টি যেকোনো সময় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। বৃহস্পতিবারই তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পদত্যাগপত্র জমা না দেওয়া পর্যন্ত তাঁর সংসদ সদস্য পদ আনুষ্ঠানিকভাবে বহাল রয়েছে।রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনার পর সিদ্ধান্তরাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করেই মিষ্টির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তটি এসেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।গত ২৪ সেপ্টেম্বর রাতে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। পরে প্রতিষ্ঠানটির স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগও সামনে আসে। মিষ্টির সংশ্লিষ্টতার বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকেও তদন্তের কথা জানানো হয়েছিল।তবে মিষ্টি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুর