ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
যৌনপল্লীতে বাড়ছে পাচারের শিকার হওয়া শিশু-কিশোরীর সংখ্যা: এনজিওর জরিপ

যৌনপল্লীতে বাড়ছে পাচারের শিকার হওয়া শিশু-কিশোরীর সংখ্যা: এনজিওর জরিপ

রাজবাড়ীর দৌলতদিয়াসহ ফরিদপুর ও ময়মনসিংহের চার যৌনপল্লীতে অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীর সংখ্যা বেড়েছে বলে দাবি করেছে বেসরকারি সংস্থা শাপলা মহিলা সংস্থা। সংস্থাটির জরিপে বলা হয়েছে, এসব শিশু-কিশোরীর অধিকাংশই পাচারের শিকার হয়ে যৌনকর্মে নিয়োজিত হতে বাধ্য হচ্ছে। গত পাঁচ মাসে চার পল্লী থেকে আটজনকে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। ফরিদপুর শহরের রথখোলায় শাপলা মহিলা সংস্থার প্রধান কার্যালয়ে আজ বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে ‘প্রজন্ম সোপান প্রকল্প’-এর পাঁচ মাসের কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভায় এসব তথ্য তুলে ধরা হয়। সভার উদ্বোধন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক চঞ্চলা মণ্ডল। সভায় যৌনপল্লীতে জন্ম নেওয়া শিশুকন্যা ও কিশোরীদের জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন স্থান থেকে পাচারের শিকার শিশু-কিশোরীদের উদ্ধারে সংস্থাটির কার্যক্রম তুলে ধরা হয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, অপ্রাপ্তবয়স্ক কর্মীর সংখ্যা সবচেয়ে বেশি দৌলতদিয়া যৌনপল্লীতে। সেখানে তাঁদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। সংস্থাটির দাবি, গত পাঁচ মাসে পাচারের শিকার আট শিশু-কিশোরীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ফরিদপুরের রথখোলা থেকে দুজন, দৌলতদিয়া থেকে চারজন এবং ময়মনসিংহ থেকে দুজনকে উদ্ধার করা হয়। চার যৌনপল্লীর ৮২৩ জন কর্মীর ওপর জরিপ চালিয়েছে সংস্থাটি। জরিপের তথ্য তুলে ধরে সংস্থাটির কর্মকর্তারা বলেন, দৌলতদিয়া যৌনপল্লীতে অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরীর সংখ্যা তুলনামূলক বেশি বেড়েছে। ফরিদপুর ও ময়মনসিংহে এ সংখ্যা কম। তাঁদের দাবি, অধিকাংশ শিশু ও কিশোরী পাচারের শিকার হয়ে যৌনপল্লীতে পৌঁছেছে এবং যৌনকর্মে বাধ্য হচ্ছে। বাকিদের অনেকে যৌনপল্লীর নারী কর্মীদের সন্তান; তাদেরকে ১২ বছর বয়স থেকে যৌনকর্মে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। সংস্থাটির উপনির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকারী বলেন, পাচারের শিকার শিশু-কিশোরীদের উদ্ধারে গিয়ে তাঁরা নানা বাধার মুখে পড়ছেন। উদ্ধারকালে সংস্থাটির অন্তত চার সদস্যকে মিথ্যা অপবাদ দিয়ে পুলিশের কাছে দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। শ্যামল প্রকাশ অধিকারী বলেন, ‘এসব পল্লীতে জন্ম নেওয়া শিশু-কিশোরী এবং পাচারের শিকার অপ্রাপ্তবয়স্কদের নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়ানো হচ্ছে এবং যৌনকর্মে বাধ্য করা হচ্ছে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনজীবীরা কোনো নিয়ম মানছেন না।’ সভায় প্রকল্প ব্যবস্থাপক প্রশান্ত সাহা, সমকালের ব্যুরোপ্রধান হাসানুজ্জামান, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শ্রাবণ হাসান, সিটিজেন জার্নালের প্রতিনিধি রেজাউল করিম বিপুলসহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকার ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা। বুধবার সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত ১৩টি প্রকল্পের মধ্যে ১০টি নতুন প্রকল্প, দু’টি সংশোধিত এবং একটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হলো-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত নতুন পাঁচটি অঞ্চলের ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন; রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন; রংপুর সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্বাসন; গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনের রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ; সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন; সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) (দ্বিতীয় সংশোধন)। নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং দু’টি নতুন স্লিপওয়ে নির্মাণ’ প্রকল্পের তৃতীয় সংশোধন অনুমোদন দেওয়া হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের ‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ প্রকল্প-বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ’ প্রকল্পও অনুমোদন পেয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ফ্রান্সের প্যারিসে ক্রয়কৃত চ্যান্সারি ভবন ব্যবহারোপযোগী করার জন্য সংস্কার ও আধুনিকায়ন’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দু’টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এগুলো হলো-ভজনপুর (নিজবাড়ী)-আটোরখাড়ি-ময়নাগুড়ি-আমতলী-মিরগড়-পঞ্চগড় (জেড-৫০৬০) সড়কের ১৫তম কিলোমিটারে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ এবং থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘রামপাল ৪৪২ মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ’ প্রকল্পও একনেকে অনুমোদন পেয়েছে। এছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত একটি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়। পরিকল্পনা মন্ত্রী ইতোমধ্যে প্রকল্পটি অনুমোদন করেছেন। প্রকল্পটি হলো-জয়পুরহাট জেলার নন্দাহার, হারাবতী নদী, নুনগোলা খাল এবং খাড়োয়া খাল পুনঃখনন। সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, মহিলা ও সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, শিল্প, বস্ত্র ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বিডি-প্রতিদিন/বিএম

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream