ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
লাশের পরিচয়ের ভরসা কেবল ডিএনএ

লাশের পরিচয়ের ভরসা কেবল ডিএনএ

কক্সবাজারের উখিয়ায় মেরিনড্রাইভের পাটুয়ারটেকে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের দেহই পুড়ে একেবারে অঙ্গার হয়ে গেছে। আগুনে লাশগুলো এতটাই বীভৎসভাবে পুড়ে কয়লায় পরিণত হয়েছে যে, উপস্থিত স্বজনদের পক্ষে তা দেখে শনাক্ত করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। ফলে নিহত হতভাগ্য পর্যটকদের পরিচয় নিশ্চিত করতে এখন বাধ্য হয়েই ডিএনএ পরীক্ষার শরণাপন্ন হতে হচ্ছে প্রশাসনকে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকালে লাগা এই ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের কর্মীদের টানা দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে নিয়ন্ত্রণে আসে। এরপরই রিসোর্টের ধ্বংসস্তূপ থেকে একে একে উদ্ধার করা হয় ১০টি দগ্ধ লাশ। কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজিদুর রহমান বলেন, লাশগুলোর অবস্থা এতটাই করুণ যে, চেহারা দেখে চেনার কোনো উপায় অবশিষ্ট নেই। তাই ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই কেবল নিশ্চিত হওয়া যাবে তাদের প্রকৃত পরিচয়। তাই লাশগুলোর সম্ভাব্য আত্মীয় স্বজনদের ডিএনএ নমুনা নিয়ে পরীক্ষা করা হবে লাশের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য। ইনানী পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী নাসরিন আক্তার মুক্তা। স্ত্রী পরিচয় নিশ্চিত হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ডিএনএ পরীক্ষা ছাড়া আমার স্ত্রীর পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব নয়। তাই ডিএনএ পরীক্ষার কথা বলেছে প্রশাসন।’

কুমিল্লায় যুবদল নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে মো. আবু কাউছার নামে এক যুবদল নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. মাছুম মিয়া নামে আরও এক অটোরিকশাচালক। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার ছত্রখিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাউছার নগরীর ৪ নম্বর ওয়ার্ডের যুবদলের সদস্য। তিনি ওই ওয়ার্ডের কাপ্তানবাজার এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কবির হোসেনের ছোট ভাই। স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর কাপ্তানবাজার এলাকার কাউছারের বন্ধু মো. শামীম এবং আদর্শ সদর উপজেলার নন্দিরবাজার এলাকার তানজিল ও তৌহিদের মধ্যে ছত্রখিল এলাকার একটি জমির মালিকানা নিয়ে বিরোধ ছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমিতে শামীম, তার বন্ধু কাউছার, হেলাল উদ্দিনসহ কয়েকজন গেলে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। কুমিল্লা মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খলিলুর রহমান বিপ্লব জানান, ‘হামলায় জড়িত তৌহিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় দীর্ঘদিন জেলে ছিল। তারা স্থানীয়ভাবে জমির দালালি করেন। কেউ জমি বিক্রি করতে গেলে তারা চাঁদাবাজি করেন। এ নির্মম ঘটনায় আমরা শুধু একজন যুবদল নেতাকে হারালাম না, আমরা একটি নেতৃত্বকে হারিয়েছি।’ নিহত কাউছারের বন্ধু হেলাল উদ্দিন জানান, ওই জমি নিয়ে চলমান বিরোধ মীমাংসার জন্য আমাদেরকে ঘটনাস্থলে যেতে বলা হয়েছিল। আমরা শান্তির লক্ষ্যে সরল বিশ্বাসে সেখানে যাওয়ার পর পরিকল্পিতভাবে তৌহিদের নেতৃত্বে তার লোকজন আমাদের ওপর হামলা চালায়। তারা কাউছারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে আশঙ্কাজনক অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে দুপুর ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত অটোরিকশাচালক মো. মাছুম মিয়াকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, বিকেলে মরদেহ দেখতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যান কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু। তিনি সাংবাদিকদের বলেন, পরিবারটি বিএনপির জন্য অত্যন্ত নিবেদিত পরিবার। জমি নিয়ে বিরোধে নিষ্ঠুরভাবে কুপিয়ে হত্যার বিষয়টি দুঃখজনক। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন। কোতোয়ালী মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। ঘটনার পর হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

কুমিল্লায় যুবদল নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের মাউন্ট ব্রোমো এলাকায় দাবানল নেভাতে গিয়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও দুজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হলে প্রাণহানির সংখ্যা বেড়ে চারে দাঁড়ায়। নিহতদের মধ্যে দুজন ব্রোমো টেঙ্গার সেমেরু জাতীয় উদ্যানের কর্মকর্তা এবং অন্য দুজন হোটেলকর্মী। প্রোবোলিঙ্গো জেলার প্রধান মুহাম্মদ হারিস জানান, জাতীয় উদ্যানটিতে প্রায় প্রতিবছরই দাবানলের ঘটনা ঘটে। তবে এর আগে আগুন নেভাতে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটেনি। আরও পড়ুনআরও পড়ুননেপালে আবারও আকস্মিক বন্যা, নিখোঁজ ৫ তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে নিতে প্রাথমিকভাবে ১২ জন প্রচলিত নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করে কাজ শুরু করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাদের দলটি ভাগ হয়ে যায়। এ সময় বাতাসের গতিপথ দ্রুত পরিবর্তিত হলে ছয়জন আগুনের মধ্যে আটকা পড়েন। এদিকে, ইন্দোনেশিয়ায় এবার অস্বাভাবিক দীর্ঘ সময় ধরে শুষ্ক মৌসুম চলছে। আবহাওয়াবিদদের মতে, এল নিনোর প্রভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যা দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ায়। আরও পড়ুনআরও পড়ুনচীনকে ঠেকাতে প্রতিরক্ষা শক্তিশালী করার ঘোষণা তাইওয়ানের দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া ও পরিবর্তনশীল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে। মাউন্ট ব্রোমোর এ ঘটনায় জাতীয় উদ্যানের নিরাপত্তা ও দাবানল মোকাবিলার প্রস্তুতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থীসহ নারী শিক্ষক নিহত, আহত ১৯

পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় বৃহস্পতিবার একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মুহাম্মদ আসিম ডনকে জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ হয়েছে। এর আগে নিহতের সংখ্যা ২১ বলে জানানো হয়েছিল। পেশোয়ারের উপকমিশনার আফাক ওয়াজির জিও নিউজকে জানিয়েছেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। তিনি বলেন, ‘উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের সব অংশ সরিয়ে ফেলেছে। ঘটনাস্থলে আর কোনো আহত শিশু নেই।’ এর আগে উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফয়জি জানিয়েছিলেন, উদ্ধার অভিযান চলছিল। লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র এর আগে জানিয়েছিলেন, আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় হাসপাতালটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল বলেও জানান তিনি। পেশোয়ারের উপকমিশনার আফাক ওয়াজির ডনকে বলেন, আল খায়ের স্কুলের ছাদ ধসে পড়লে শিক্ষার্থীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। তাঁর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ছিল। এর আগে রেসকিউ ১১২২-এর মুখপাত্র জানিয়েছিলেন, উদ্ধারকর্মীরা শিক্ষার্থী ও শিক্ষকসহ প্রায় ২০ জনকে হাসপাতালে নিয়ে গেছেন। সে সময় লেডি রিডিং হাসপাতালের বরাত দিয়ে তিনি চারজনের মৃত্যুর খবর দিয়েছিলেন। স্কুলের ছাদ ধসে প্রাণহানির ঘটনায় খাইবার পাখতুনখাওয়ার (কেপি) গভর্নর ফয়সাল করিম কুন্দি শোক প্রকাশ করেছেন। তিনি ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন এবং ছাদ ধসের কারণ নির্ধারণের নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘নিরপরাধ শিশুদের মূল্যবান প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক এক трагедия।’ নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। আহত শিশুদের দ্রুত সুস্থতা কামনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশও দেন গভর্নর। এদিকে খাইবার পাখতুনখাওয়ার পুলিশের মহাপরিদর্শক জুলফিকার হামিদ পেশোয়ারের পুলিশপ্রধানকে উদ্ধার অভিযান তদারকির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অ্যাম্বুলেন্সের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ট্রাফিক পুলিশকে ‘গ্রিন করিডর’ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, উদ্ধারকারী দল ও পুলিশকে সব ধরনের উপলভ্য সম্পদ কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘এই শোকের মুহূর্তে খাইবার পাখতুনখাওয়ার পুলিশ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে।’ ঘটনার খবর পেয়ে স্কুলে ছুটে যাওয়া এক অভিভাবক সামিউল্লাহ ডনকে বলেন, তিনি আট বছরের কম বয়সী তিনটি মেয়েশিশুকে উদ্ধার করেছেন। সামিউল্লাহ বলেন, ‘সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বাড়ি থেকে ফোন পাই। প্রায় ১০ মিনিট পর, সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। এই স্কুলে আমার ছয় সন্তান পড়ে।’ তিনি আরও বলেন, ‘ভবনটি দেখে ভেবেছিলাম, আমার ছেলেও মারা গেছে। সে যে শ্রেণিকক্ষে ছিল, সেটি ধসে পড়া প্রথম তলার ঠিক নিচে নিচতলায়। কিন্তু সে পানি পান করতে শ্রেণিকক্ষ থেকে বের হয়েছিল।’ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনায় ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানান দার। তিনি বলেন, ‘আমাদের শিশুরা সবচেয়ে মূল্যবান সম্পদ। তাদের এ ধরনের প্রতিটি প্রাণহানি পুরো দেশের জন্যই এক ট্র্যাজেডি।’ দার আরও বলেন, ‘শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।’ তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তাৎক্ষণিক সহায়তা, আহতদের সর্বোত্তম চিকিৎসা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ঠেকাতে স্কুলগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদারের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে। এক্সে দেওয়া বিবৃতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও এ ঘটনায় গভীর শোক ও বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘হৃদয়বিদারক এই দুর্ঘটনা পুরো জাতিকে শোকে স্তব্ধ করে দিয়েছে।’ নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। আহতদের সর্বোচ্চ মানের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘এই শোকের মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখে পুরো জাতি সমানভাবে অংশীদার।’ দুর্ঘটনার কারণ নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্তের ওপর গুরুত্ব দেন জারদারি। একই সঙ্গে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নিরাপত্তার মানদণ্ড মেনে তৈরি হয়েছে কি না, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও তাঁর কার্যালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। আহত ব্যক্তিদের সম্ভাব্য সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়ার পাশাপাশি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুততর করার নির্দেশও দিয়েছেন তিনি। পাকিস্তানে ভবন ও ছাদ ধসে প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে। দুর্বল নিরাপত্তাব্যবস্থা এবং নিম্নমানের নির্মাণসামগ্রীর ব্যবহারকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। গত জুলাইয়ে উমেরকোটের কাছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরের দেয়ালের একাংশ ধসে তিন থেকে ১৩ বছর বয়সী তিনটি মেয়েশিশু নিহত হয়। দেয়ালের ধ্বংসস্তূপ তাদের ওপর পড়ে। একই মাসে লাহোরের বাগবানপুরা এলাকায় নির্মাণাধীন একটি বেসরকারি স্কুল ভবনের ছাদ ধসে এক শিশু নিহত হয়। আহত হন অন্তত আরও পাঁচজন। এর আগে জুনে লাহোরের কাহনা এলাকায় একটি বেসরকারি কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪টি শিশু প্রাণ হারায়। এর দুই মাসেরও কম সময় আগে ডেরা গাজি খানের একটি বেসরকারি স্কুলের শ্রেণিকক্ষের ছাদ ধসে চার শিশু নিহত এবং ২০ জন আহত হয়েছিল। ডেরা গাজি খানের ওই দুর্ঘটনার তদন্তে জানা যায়, কোচিং সেন্টারের ভবন সম্প্রসারণের কাজ চলার সময় শ্রেণিকক্ষের ছাদ ধসে পড়ে। গত সপ্তাহে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সময় পাকপাত্তানে একটি বাড়ির ছাদ ধসে দুই ব্যক্তি নিহত হন। জুন মাসে গুজরাটের লালামুসার খাওয়াসপুর এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে এক শ্রমিক নিহত ও তিনজন আহত হন। একই মাসে লাহোরের নিশতার এলাকায় একটি বাড়ির ছাদ ধসে দুজন আহত হন। আগস্টে টানা তিন দিনের ভারী বৃষ্টির পর ইসলামাবাদের শাহজাদ টাউনে একটি বাড়ির ছাদ ধসে এক দম্পতি নিহত হন। তাঁদের মেয়েরা আহত হয়।

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থীসহ নারী শিক্ষক নিহত, আহত ১৯

যুক্তরাষ্ট্রে রোলারকোস্টার দুর্ঘটনায় নিহত ১

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া বিনোদন পার্কে সোমবার রোলারকোস্টার দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় বিকেল ৩টা ৫৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আটলান্টা থেকে প্রায় ১৫ মাইল বা ২৪ কিলোমিটার দূরে অবস্থিত পার্কটিতে এ ঘটনায় তদন্ত শুরু করেছে কব কাউন্টি পুলিশ বিভাগ। বিবিসির সংবাদ সহযোগী সিবিএসের তথ্যমতে, দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে কর্মকর্তারা বিস্তারিত জানাননি। পুলিশ কোন রাইডে দুর্ঘটনাটি ঘটেছে, তা-ও নিশ্চিত করেনি। তবে সংবাদমাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা ফুটেজে ‘গোলিয়াথ’ নামের রোলারকোস্টারটি মাঝপথে থেমে থাকতে দেখা গেছে। এ সময় কর্মীরা আরোহীদের নিচে নামতে সহায়তা করছিলেন। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ওই ব্যক্তিকে রাইড থেকে ছিটকে পড়তে দেখেছেন। তবে এ তথ্য বিবিসি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। স্থানীয় সংবাদমাধ্যম ১১অ্যালাইভের প্রতিবেদনে এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলা হয়েছে, ওই ব্যক্তি রোলারকোস্টার থেকে পার্কের একটি ভৌতিক বাড়ির ছাদের ওপর পড়ে গিয়েছিলেন। সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া এক বিবৃতিতে জানিয়েছে, পার্কে এক দর্শনার্থীর মৃত্যুর ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। নিহত ব্যক্তির পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে কর্তৃপক্ষ। পার্কের এক মুখপাত্র বলেন, তাদের কর্মী দল ও স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে সাড়া দিয়েছে। ঘটনার তদন্তে কর্তৃপক্ষকে সহযোগিতা করছেন। ম্যাবলটনের মেয়র মাইকেল ওয়েনস জানিয়েছেন, শহরের জননিরাপত্তাবিষয়ক পরিচালক স্থানীয় পুলিশ ও পার্কের নিরাপত্তাকর্মীদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।  পার্কের ওয়েবসাইট অনুযায়ী, ২০০৬ সালে চালু হওয়া গোলিয়াথ রোলারকোস্টারটির উচ্চতা ২০০ ফুট বা ৬০ মিটার। এতে রয়েছে ১৭০ ফুটের খাড়া পতন, ৫৪০ ডিগ্রির স্পাইরাল এবং ঘণ্টায় সর্বোচ্চ ৭০ মাইল বা ১১২ কিলোমিটার গতিতে চলার সক্ষমতা। সিক্স ফ্ল্যাগসের রোমাঞ্চের মাত্রা নির্ধারণী ‘থ্রিল স্কেল’-এ রাইডটিকে পাঁচের মধ্যে চার নম্বর স্তরে রাখা হয়েছে। সিক্স ফ্ল্যাগস উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ বিনোদন পার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান। কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে প্রতিষ্ঠানটির ২০টি বিনোদন পার্ক, ১৪টি ওয়াটার পার্ক ও নয়টি রিসোর্ট রয়েছে। এ ঘটনার কয়েক সপ্তাহ আগে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সিক্স ফ্ল্যাগসের একটি পার্কে জনপ্রিয় ‘এক্স২’ রোলারকোস্টার বন্ধের ঘোষণা দেওয়া হয়। ওই রাইডে চড়ার পর শতাধিক ব্যক্তি মস্তিষ্কে আঘাত পাওয়ার অভিযোগ তোলেন। সিক্স ফ্ল্যাগস জানিয়েছিল, রাইডটি বিভিন্ন নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হলেও সেটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, তাদের বিবেচনায় এটিই ছিল সঠিক পদক্ষেপ।

যুক্তরাষ্ট্রে রোলারকোস্টার দুর্ঘটনায় নিহত ১

ইসাইয়াসের আঘাতে নি/হত চার, বিদ্যুৎহীন প্রায় ৭ লাখ

স্থলভাগে আঘাত হানার পর ঝড়টি দুর্বল হয়ে পোস্ট-ট্রপিক্যাল সাইক্লোনে পরিণত হলেও শনিবার হারিকেন ইসাইয়াসের আঘাতে চার জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ও বিদ্যুৎ পর্যবেক্ষণ সেবার তথ্য অনুযায়ী, ফ্লোরিডা, আলাবামা, জর্জিয়া ও মিসিসিপির প্রায় ৬ লাখ ৭০ হাজার বাসিন্দা এখনও বিদ্যুৎহীন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। স্থানীয় গণমাধ্যম ও কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুজনের মৃত্যু হয়েছে বাড়ির ওপর গাছ পড়ে। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস জানান, স্থলভাগে আঘাতের কিছুক্ষণ পর পর্যন্ত রাজ্যের কর্তৃপক্ষ কোনও অনুসন্ধান ও উদ্ধারের অনুরোধ পায়নি, যা সীমিত ক্ষয়ক্ষতির ইঙ্গিত। তবে বিপজ্জনক পরিস্থিতি রয়ে গেছে। ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অংশে জলোচ্ছ্বাস, আকস্মিক বন্যা, ক্ষতিকর বাতাস এবং টর্নেডোর ঝুঁকি থাকার আশঙ্কা রয়েছে। এনএইচসি জানায়, শনিবার ফ্লোরিডা প্যানহ্যান্ডল, জর্জিয়া ও ক্যারোলাইনার কিছু অংশে টর্নেডোর হুমকি অব্যাহত থাকবে। ফ্লোরিডায় বিদ্যুৎ পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়। মহাসড়ক, সেতু ও বিমানবন্দর আবার খুলে দেওয়া হচ্ছে এবং ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে। তালাহাসিতে এক সংবাদ সম্মেলনে ডিস্যান্টিস বলেন, তারা আজ সকালে মূল্যায়ন করবে। আমার মনে হয়, এতে বিদ্যুৎ পুনরুদ্ধার কত দ্রুত হবে, সে সম্পর্কে ভবিষ্যতের একটা ভালো ধারণা পাওয়া যাবে। তিনি জানান, ঝড় মোকাবিলায় প্রায় ১৬ হাজার বিদ্যুৎ লাইনকর্মী প্রস্তুত ছিলেন। অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী মার্কওয়েন মুলিন এক্সে জানান, ফ্লোরিডা ও আলাবামায় আইসাইয়াস মোকাবিলায় ফেডারেল সম্পদ পাওয়া নিশ্চিত করতে জরুরি অবস্থা ঘোষণা অনুমোদন করা হয়েছে। ফক্স নিউজকে ডিস্যান্টিস বলেন, ঝড়-পরবর্তী অনেক বিপদও আছে, যে বিষয়ে মানুষের সতর্ক থাকা উচিত। তবে এ পর্যন্ত আমরা অনেক সম্পদ প্রস্তুত রেখেছি, যেগুলো ব্যবহারের প্রয়োজন পড়েনি। উপকূলীয় শহর পেনসাকোলায় পানীয় জলের অভাব সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে জানান মেয়র। ফ্লোরিডার দশম বৃহত্তম পেনসাকোলা বিমানবন্দর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ থাকবে।

ইসাইয়াসের আঘাতে নি/হত চার, বিদ্যুৎহীন প্রায় ৭ লাখ

সড়ক দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, স্থগিত দুই বিভাগের পরীক্ষা

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় রোববার পদার্থবিজ্ঞান এবং খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। নিহত সাদমান রহমান (নাবিল) বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি রাজবাড়ীর মধ্য ভবানীপুর এলাকায়। তিনি বিশ্ববিদ্যালয়ের পাশের টিলারগাঁও এলাকার একটি মেসে থাকতেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন তপোবন আবাসিক এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে মোটরসাইকেলে মদিনা মার্কেটের দিকে যাচ্ছিলেন সাদমান। পথে সড়কের বিভাজক বা স্পিডব্রেকারে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে সহপাঠী ও ক্যাম্পাসের বড় ভাইয়েরা তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাদমানের মৃত্যুর ঘটনায় রোববার পদার্থবিজ্ঞান বিভাগের একটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিভাগের প্রধান আবদল হান্নান বলেন, একজন শিক্ষার্থীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে বিভাগের সবাই শোকাহত। এদিন বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত ২০২১-২২ শিক্ষাবর্ষের পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ ছাড়া মরদেহের সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়া শিক্ষার্থী খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের হওয়ায় ওই বিভাগের প্রথম সেমিস্টারের একটি পরীক্ষাও স্থগিত করা হয়েছে বলে বিভাগ সূত্রে জানা গেছে। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল মুহিত জানান, রাত একটার দিকে সাদমানকে হাসপাতালে আনা হয়। তবে এর আগেই তার মৃত্যু হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, সাদমানের অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে পাঠানো হয়েছে। মরদেহের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীও গেছেন। জালালাবাদ থানার ওসি (তদন্ত) মুজাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য জি এম রবিউল ইসলাম জানান, রোববার সকাল ছয়টার দিকে মরদেহবাহী গাড়ি সাদমানের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়। তার সঙ্গে যাওয়া দুই শিক্ষার্থীর একজন সাদমানের সহপাঠী ও একই গ্রামের বাসিন্দা।

সড়ক দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, স্থগিত দুই বিভাগের পরীক্ষা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৮, হামলাকারীও নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার এই হামলার ঘটনা ঘটে। এরি নগর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলা ঠিক কী কারণে ঘটেছে বা নিহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি। সন্দেহভাজন হামলাকারীর বিষয়েও কিছু জানা যায়। স্থানীয় একটি সংবাদমাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকারে এরি শহরের পুলিশপ্রধান রিক লোরো বলেন, ‘আমার ২৮ বছরের বেশি সময়ের কর্মজীবনে আমি এমন ঘটনা দেখিনি। শহরবাসী যে পরিমাণ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের সাক্ষী হলো, এরি শহরে এমন মর্মান্তিক ঘটনা আগে কখনো ঘটেছে বলে আমার মনে হয় না।’ এদিকে পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো এক বিবৃতিতে জানিয়েছেন, এই কঠিন সময়ে তাঁর প্রশাসনের পক্ষ থেকে এরি শহরের মেয়র দারিয়া ডেভলিনকে ‘সার্বিক সহায়তা’ দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৮, হামলাকারীও নিহত

জামালপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে একজন নিহত

জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আতাউর রহমান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ইসলামপুর পৌর এলাকা দক্ষিণ ভেংগুড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান(৫৫) দক্ষিণ ভেংগুড়া গ্রামের মৃত কাজিম উদ্দিন সরকারের ছেলে। জানা যায়, পৈত্রিক জমি নিয়ে আতাউর রহমানের সাথে চাচাতো ভাই সাইফুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার সকালে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় আতাউর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইসলামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। বিডি প্রতিদিন/এএম

জামালপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে একজন নিহত

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ প্রদেশসহ দেশের বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (৭ অক্টোবর) এই হামলায় অন্তত ২৮ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে। চেরনিহিভের প্রিলুকি জেলায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ঘুমন্ত অবস্থায় থাকা বাসিন্দারা আক্রান্ত হন। শক্তিশালী বিস্ফোরণে ভবনের জানালার কাচ ভেঙে চুরমার হয়ে যায়। পাঁচতলা ভবনটির প্রায় অর্ধেক অংশ পুড়ে যাওয়া কংক্রিট ও বিকৃত ধাতব কাঠামোর স্তূপে পরিণত হয়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে জানান, নিহত শিশুদের মধ্যে তিনজনের বয়স মাত্র ১২ মাস এবং একজনের বয়স আট বছর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্ধ্যায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রেসিডেন্টের দপ্তরের আরেক বিবৃতিতে বলা হয়, প্রিলুকির ওই অ্যাপার্টমেন্ট ভবনেই হামলায় ২০ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যাও অনেক। জেলেনস্কি জানান, আহতদের মধ্যে আরও সাতজন শিশু রয়েছে। তিনি রাশিয়াকে ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকা ও সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগ করেন। জেলেনস্কি বলেন, ইউক্রেন তথা আমাদের জনগণ ও শিশুদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রের এই অব্যাহত ব্যবহার সন্ত্রাস সৃষ্টির সুপরিকল্পিত পদক্ষেপ। প্রিলুকির বাসিন্দা ৪০ বছর বয়সী ওলেনা সায়ুন এএফপিকে বলেন, আমরা বাড়িতে ঘুমাচ্ছিলাম। বিস্ফোরণে জানালার কাচ উড়ে যায়। সৃষ্টিকর্তার কৃপায় আমরা শরীর দিয়ে আমাদের শিশুকে আগলে রেখেছিলাম। স্বামীর পিঠে আর আমার শরীরেও কাটাছেঁড়া হয়েছে। সন্তানের প্রচণ্ড ভয় হয়েছিল, নার্ভাস ব্রেকডাউন হয়েছিল। আমরা দ্রুত বাথরুমে চলে যাই। চারপাশের সবকিছু তছনছ হয়ে যাচ্ছিল। স্থানীয়রা জানান, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে প্রিলুকিতে হামলা শুরু হয়। এর আগের দিন জেলেনস্কি রাশিয়ার ব্যাপক হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। সেই সতর্কবার্তায় জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল। শীতকাল ঘনিয়ে আসায় রাজধানী কিয়েভে হামলার মাত্রা বেড়েছে। প্রায় অবিরাম বিমান হামলার সাইরেন বাজছে। অনেক বাসিন্দা ব্যাগ, মাদুর আর কম্বল নিয়ে রাত কাটাতে সাবওয়ে স্টেশনে আশ্রয় নিচ্ছেন। ব্যাংক কর্মকর্তা ইরিনা রিবালচেঙ্কো প্ল্যাটফর্মে বসে এএফপিকে বলেন, আমরা জিনিসপত্র নিয়ে এখানে চলে এসেছি। পুরো কিয়েভ এখন আতঙ্কে। আজ কর্মস্থলে আটকে পড়েছিলাম। গ্রুপ চ্যাট আর বস সবাই সতর্ক থাকার বার্তা পাঠাচ্ছিল। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, বুধবার রাশিয়া দিনিপ্রোপেত্রোভস্ক, কিয়েভ, খারকিভ ও পোলতাভাসহ বিভিন্ন অঞ্চলে অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র ও ১৩০টি ড্রোন ছুড়েছে। প্রায় পাঁচ বছর ধরে চলা এই সংঘাতের অন্যতম ঘৃণ্য হামলা উল্লেখ করে জেলেনস্কি বলেন, কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা গেলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন। প্রিলুকির ক্ষতিগ্রস্ত ভবনের কাছাকাছি থাকা ৩১ বছর বয়সী ইউলিয়া শামরাই বলেন, এই হামলায় রাশিয়ার কোনো সামরিক লক্ষ্য পূরণ হলো, আমি বুঝতে পারছি না। সূত্র: এএফপি      

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

হবিগঞ্জে ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা আন্দাবাড়ি গ্রামে নেশাগ্রস্ত ছেলের হাতে বাবা সাহাব উদ্দিন (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক পুত্র ইয়াফিন (১৮) কে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়- সাহাব উদ্দিনের ছেলে ইয়াফিন একজন নেশাগ্রস্ত যুবক। নেশার টাকার জন্য প্রায়ই তাদের মধ্যে কথা-কাটাকাটি হতো। মঙ্গলবার সে আবারো নেশাগ্রস্ত হয়ে তার পিতার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পরে। এক পর্যায়ে সে উত্তেজিত হয়ে তার পিতাকে বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইয়াফিনকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন- ইয়াফিন একজন নেশাগ্রস্ত যুবক। হয়তো নেশার টাকার জন্যেই সে তার পিতাকে হত্যা করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

হবিগঞ্জে ছেলের হাতে বাবা খুন
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream