নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক মোশাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকা থেকে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এর আগে বিকেলে শিশুটির মা বাদী হয়ে এ ঘটনায় অভিযোগ করেন। আজ সোমবার দুপুরে মোশাহিদুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার মোশাহিদুল ইসলাম হবিগঞ্জের চুনারুঘাট থানার বড়াইল গ্রামের আব্দুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে মোশাহিদুল ইসলামের বিরুদ্ধে। শিশুটির পরিবারের অভিযোগের পর পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন মো. সজীব আহমেদ (২৫) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সজীব আহমেদ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মো. সানাউল্লাহর ছেলে। নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, সজীব বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকায় কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, সজীবের শারীরিক ওজন বেশি ছিল এবং তার রক্তচাপজনিত সমস্যা দেখা দিয়েছিল। অসুস্থতার কারণেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। কারাগার সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ১২ জুলাই ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি রিভলবার ও গুলিসহ সজীবকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিডি প্রতিদিন/এমআই
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।