ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
৪৯ জন নেবে কর কমিশনারের কার্যালয়

৪৯ জন নেবে কর কমিশনারের কার্যালয়

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৪, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৬টি ক্যাটাগরিতে মোট ৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ৫ অক্টোবর সকাল ১০টায়, চলবে ২৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ১. পদের নাম ও সংখ্যা: প্রধান সহকারী ৮টি, (গ্রেড-১৩) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা। ২. পদের নাম ও সংখ্যা: উচ্চমান সহকারী ৫টি, (গ্রেড-১৪) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা। ৩. পদের নাম ও সংখ্যা: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ১৪টি, (গ্রেড-১৪) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। সাঁটলিপি গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা। ৪. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম-অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক ১১টি, (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ। বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা। ৫. পদের নাম ও সংখ্যা: গাড়িচালক ১টি, (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা। ৬. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ১০টি, (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা। বয়সসীমা: ১ অক্টোবর ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ হতে হবে। আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা প্রতিষ্ঠানের নির্ধারিত ওয়েবসাইট লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা। সূত্র: বিজ্ঞপ্তি

ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে চাকরি

ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কার্যালয়ে ১৩তম ও ১৬তম গ্রেডের তিনটি ক্যাটাগরিতে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ২৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এই পদে আবেদনকারীকে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরের জন্য প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দ ও সাঁটলিপির জন্য প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ, ইংরেজিতে ৮০ শব্দ গতিসহ সাঁটলিপি নোট প্রতিলিপিকরণে উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। এই পদে আবেদনকারীকে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ব্যবসায় শিক্ষা অনুষদের যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা। বয়সসীমা: ১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ হতে হবে। আবেদন ফি: সকল পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা। আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২৫ অক্টোরব ২০২৬, বিকেল ৪টা। সূত্র: বিজ্ঞপ্তি আরও পড়ুন:

ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে চাকরি

কাজী ফার্মস গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, রয়েছে বিবাহ ভাতাসহ নানা সুবিধা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের প্রোডাকশন বিভাগে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৫ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিভাগ: প্রোডাকশন (স্লটারিং প্ল্যান্ট)। পদের নাম: অফিসার। পদসংখ্যা: অনির্ধারিত। শিক্ষাগত যোগ্যতা: খাদ্যবিজ্ঞান/খাদ্যপ্রযুক্তি/খাদ্য প্রকৌশলে বিএসসি/ডিপ্লোমা। অভিজ্ঞতা: ১-৩ বছর। চাকরির ধরন: ফুলটাইম। কর্মক্ষেত্র: অফিস। প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)। বয়সসীমা: উল্লেখ নেই। কর্মস্থল: টাঙ্গাইল। বেতন: আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, গ্র্যাচুইটি, পিএফ, চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, ভ্রমণ ও দৈনিক ভাতা, অর্জিত ছুটি অন্তর্ভুক্তিকরণ, হ্যান্ডসেট ভাতা ও মোবাইল বিল, বিবাহ ভাতা এবং বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে। আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬। সূত্র: বিডিজবস। আরও পড়ুন:

কাজী ফার্মস গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, রয়েছে বিবাহ ভাতাসহ নানা সুবিধা
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream