ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে পড়ে ছিল ৯২টি ককটেল ও বিপুল বিস্ফোরক

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে পড়ে ছিল ৯২টি ককটেল ও বিপুল বিস্ফোরক

চাঁপাইনবাবগঞ্জ সদরে অভিযান চালিয়ে একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি গান পাউডার এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে এসআরবি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে বিশেষায়িত এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শুক্রবার এসআরবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল এসআরবি-৫, রাজশাহীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। এসআরবির তথ্য অনুযায়ী, সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আলামত উদ্ধার করা হয়। উদ্ধার করা অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে দুটি হাঁসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ। অভিযানের সময় ঘটনাস্থলের আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এসআরবির ধারণা, উদ্ধার করা এসব আলামত দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা সেখানে মজুত করে রাখতে পারে। উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রী আনিকা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২৭ ঘণ্টা পর বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর-বেলপাড়া রুবেলের ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আনিকা খাতুন সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর বেলপাড়া গ্রামের আনিকুল ইসলামের মেয়ে। সে জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলো। জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে বাড়ির অদূরে পদ্মা নদীর একটি সরু শাখায় গোসলের জন্য যায় আনিকা। গোসলে নামার পর সে পানিতে ডুবে নিখোঁজ হয়। স্বজনরা খোঁজাখুঁজি করে আনিকার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। রাত ৮টা পর্যন্ত ফয়ার সার্ভিসের ডুবুরিরা চেষ্টা করেও আনিকাকে উদ্ধার করতে পারেনি। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আনিকার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন। বিডি-প্রতিদিন/টিএ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream