ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে হোটেলে ফেরার পথে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (১৮) নামে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১২টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।স্বজনদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেননিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর এলাকার মাহাবুব আলমের মেয়ে। তিনি ফাতেমাতুজ্জুহুরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।পরিবারের সদস্যরা জানান, ফুফাতো ভাইয়ের বিয়ের আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন সীমা। ৫ অক্টোবর ভোরে দেবিদ্বারের বড় আলমপুর থেকে ১৫ জনের একটি দল কক্সবাজারে পৌঁছায়। পরদিন সকালে পরিবারের সদস্যরা একসঙ্গে সুগন্ধা সৈকতে ঘুরতে যান।ফেরার পথে ঘটে দুর্ঘটনাসৈকত থেকে ইজিবাইকে করে ফেরার সময় হঠাৎ সীমার পরনের ওড়না গাড়ির চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।পরে দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সৈকতে দায়িত্ব পালনরত জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলমও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।মর্গে মরদেহ, আইনগত প্রক্রিয়া চলমানকক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।স্বজনদের সঙ্গে কথা বলে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।পরিবারের সঙ্গে আনন্দভ্রমণে কক্সবাজারে এসে এমন দুর্ঘটনায় তরুণীর মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream