ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
বুলগেরিয়ার উপকূলে ফের ড্রোন হামলায় জাহাজডুবি, নিখোঁজ ১১ নাবিক

বুলগেরিয়ার উপকূলে ফের ড্রোন হামলায় জাহাজডুবি, নিখোঁজ ১১ নাবিক

কৃষ্ণসাগরে বুলগেরিয়ার উপকূলে ড্রোন হামলায় একটি পণ্যবাহী জাহাজ ডুবে ১১ নাবিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) এ ঘটনা ঘটে। এক সপ্তাহের মধ্যে ওই এলাকায় ড্রোন হামলায় দ্বিতীয়বারের মতো প্রাণঘাতী জাহাজডুবির ঘটনা ঘটল। এ ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে বুলগেরিয়া। বুলগেরিয়ার কর্মকর্তারা জানান, সোমবার রাতে দুটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা হয়। এর মধ্যে একটি জাহাজ ডুবে গেছে। ডুবে যাওয়া জাহাজটির পাঁচ নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে আরও ১১ জন নিখোঁজ রয়েছেন।  জাহাজটি বুলগেরিয়ার ক্রাপেতস গ্রামের উপকূলে ডুবে যায়। বুলগেরিয়ার সংবাদমাধ্যমের খবরে জাহাজটির নাম বলা হয়েছে ‘আজভ কনকর্ড’। এর তুরস্কভিত্তিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। আরও পড়ুনআরও পড়ুননষ্ট হবে ঘুম! হামলার সতর্কবার্তা পেতে অনীহা সৌদিদের এ ঘটনায় রাশিয়াকে সরাসরি দায়ী করেনি বুলগেরিয়া। তবে দেশটির প্রধানমন্ত্রী রুমেন রাদেভ বলেছেন, হামলার পরিণতি রাশিয়ার স্বার্থের অনুকূলে যাচ্ছে। টেলিভিশনে দেওয়া এক ভাষণে রাদেভ বলেন, ‘বুলগেরিয়ার আঞ্চলিক পানিসীমার একেবারে কাছে এ ধরনের আরেকটি হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’ এ ঘটনায় মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। একই রাতে মাল্টার পতাকাবাহী ‘চেলসি থ্রি’ নামের আরেকটি জাহাজেও তিনটি ড্রোন আঘাত হানে বলে জানিয়েছেন বুলগেরিয়ার কর্মকর্তারা। জাহাজটির সব নাবিককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে সাতজন ইউক্রেনীয় ও আটজন আজারবাইজানি নাগরিক। তাদের কেউ গুরুতর আহত হননি। এর এক সপ্তাহ আগে বুলগেরিয়ার কৃষ্ণসাগরের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে ড্রোন হামলায় একটি জাহাজ ডুবে যায়। ওই ঘটনায় ৯ জন সিরীয় ও একজন মিসরীয় নাবিক নিখোঁজ হন। সেদিন আরেকটি জাহাজেও হামলা হয়েছিল, তবে সেটির সব নাবিককে উদ্ধার করা সম্ভব হয়।

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তাৎক্ষণিকভাবে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, চুক্তির বিস্তারিত এখনো যুক্তরাষ্ট্রের কাছ থেকে জানতে পারেননি তিনি। এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।  রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা বন্ধে ট্রাম্পের কয়েক দিন ধরে চাপ প্রয়োগের পর এ ঘোষণা এলো। এর আগে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বাড়ার জন্য ইউক্রেনের এসব হামলাকে দায়ী করছেন ট্রাম্প। এছাড়া আগামী মাসে অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির মূল্যবৃদ্ধি তার রিপাবলিকান দলের জন্য রাজনৈতিক চাপ তৈরি করেছে। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে তাৎক্ষণিকভাবে একটি জ্বালানি যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। উভয়পক্ষ এতে সম্মত হয়েছে। এটি ভঙ্গ করবেন না!’ আরও পড়ুনআরও পড়ুনভারতের সিইসি অপসারণের প্রক্রিয়া কী, আইনে যা আছে এর আগে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করার বিষয়ে কঠোর ভাষায় সতর্ক করেন ট্রাম্প। একই সঙ্গে ইউক্রেনে নতুন করে নির্বাচন আয়োজন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সমঝোতায় রাজি এমন নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান তিনি। ট্রাম্পের অভিযোগ, মস্কোর সঙ্গে সমঝোতার কয়েকটি সুযোগ হাতছাড়া করেছেন জেলেনস্কি। রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে ইউক্রেনের ওপর যুক্তরাষ্ট্র চাপ বাড়িয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। সূত্রটির দাবি, হামলা বন্ধ না করলে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ এবং অগ্রাধিকারভিত্তিক ইউক্রেনীয় চাহিদা তালিকা (পিইউআরএল) ব্যবস্থার আওতায় অস্ত্র সংগ্রহে সহায়তা বন্ধের হুমকি দিয়েছে ওয়াশিংটন। এর আগে ফিন্যান্সিয়াল টাইমস এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। সূত্রটি আরও জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে উত্তেজনা কমাতে ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলছেন জেলেনস্কি। এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream