ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

মধ্যরাতে আগুন, ময়মনসিংহের ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ পুড়ল ২০ দোকান

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ‘ঝলমল সিনেমা হল’সহ অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে সিনেমা হলটিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ সিনেমা হলটিতে আগুন লাগার পর মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি থাকায় বেশির ভাগ ব্যবসায়ী দোকানের মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাননি। স্থানীয়দের ভাষ্য, পৌর শহরের পুরোনো একটি জমিদারবাড়িতে দীর্ঘদিন ধরে ‘ঝলমল সিনেমা হল’ পরিচালিত হয়ে আসছিল। এটি স্থানীয়দের বিনোদনের অন্যতম প্রধান কেন্দ্র ছিল। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, আগুনে সিনেমা হলের পাশের এলপিজি সিলিন্ডারের গুদাম, ডেকোরেশন সামগ্রীর দোকান, পুরোনো কাপড়ের দোকানসহ অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, সিনেমা হলের পাশের সিলিন্ডার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

মধ্যরাতে আগুন, ময়মনসিংহের ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ পুড়ল ২০ দোকান
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream