ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা
অহিংসাচর্চার মাধ্যমে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে

অহিংসাচর্চার মাধ্যমে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে

বিশ্বে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অহিংসাচর্চার ওপর গুরুত্ব দিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে হবে। শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বিশ্ব গড়তে মহাত্মা গান্ধীর অহিংসার আদর্শ এখনো অনুসরণযোগ্য। গতকাল রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। গান্ধী আশ্রম ট্রাস্ট এ অনুষ্ঠানের আয়োজন করে। পানিসম্পদমন্ত্রী বলেন, মহাত্মা গান্ধী শান্তি, সম্প্রীতি ও অহিংস আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। শান্তি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক সমাজ গড়তেও তিনি সংগ্রাম করেছেন। তার আদর্শ অনুসরণ করে সমাজ থেকে সহিংসতা, বিদ্বেষ ও বিভেদ দূর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মহাত্মা গান্ধীর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে মানবকল্যাণ, সামাজিক সম্প্রীতি ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের উপহাইকমিশনার পবন কুমার বাধে।

Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream