ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

নভোএয়ার ও গোল্ড’স জিম বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

নভোএয়ার ও গোল্ড’স জিম বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নভোএয়ার ও গোল্ড’স জিম বাংলাদেশ পারস্পরিক সহযোগিতা জোরদার এবং উভয় প্রতিষ্ঠানের গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এ অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকসেবার পরিধি সম্প্রসারণ, ব্র্যান্ডের পরিচিতি বৃদ্ধি এবং নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।

বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত গোল্ড’স জিমের কার্যালয়ে নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ এবং গোল্ড’স জিম বাংলাদেশের হেড অব অপারেশন আনিসুল ইসলাম ববি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, নভোএয়ারের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’-এর সদস্যরা গোল্ড’স জিমের সদস্যপদ গ্রহণের ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড় পাবেন। পাশাপাশি, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করতে তাঁদের জন্য থাকছে বিশেষায়িত ফিটনেস সুবিধা। গোল্ড প্যাকেজের আওতায় নভোএয়ারের স্মাইলস সদস্যরা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা এবং পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শাখাসহ গোল্ড’স জিম বাংলাদেশের উভয় শাখা ব্যবহারের সুযোগ পাবেন।

অন্যদিকে, গোল্ড’স জিম বাংলাদেশের সদস্যরা নভোএয়ারে ভ্রমণের ক্ষেত্রে টিকিটের মূল্যে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।

উল্লেখ্য, সম্মানিত যাত্রীদের জন্য বিশেষ সেবা ও বাড়তি সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে নভোএয়ার ২০১৩ সালে বাংলাদেশের এভিয়েশন খাতে প্রথমবারের মতো ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’ চালু করে এবং সম্মানিত যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছে।

নভোএয়ার ও গোল্ড’স জিম বাংলাদেশের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ অংশীদারত্ব গ্রাহকসেবার পরিধি আরও সম্প্রসারণের পাশাপাশি স্বাস্থ্য, সুস্থতা ও উন্নত জীবনযাপনে ইতিবাচক ভূমিকা রাখবে। বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

নভোএয়ার সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন ১৩৬০৩ অথবা ভিজিট করুন www.flynovoair.com

বিডি-প্রতিদিন/এমএল

বিষয় : নভোএয়ার গোল্ড’স জিম বাংলাদেশ সমঝোতা স্মারক স্বাক্ষর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নভোএয়ার ও গোল্ড’স জিম বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নভোএয়ার ও গোল্ড’স জিম বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream