ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

চকবাজারে আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ৪ ফায়ারফাইটার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

চকবাজারে আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ৪ ফায়ারফাইটার
মনসুর খান প্লাজা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় মনসুর খান প্লাজা মার্কেটে লাগা আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রয়েছেন ফায়ার সার্ভিসের চার সদস্য। 

তারা হলেন—পলাশী ফায়ার স্টেশনের ফায়ারফাইটার মো. জিল্লুর রহমান ও লিডার মো. নজরুল ইসলাম, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মারুফ এবং খিলগাঁও ফায়ার স্টেশনের লিডার মো. মাহাফুজুর হক মজুমদার।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম মঙ্গলবার ভোর ৬টার দিকে ইত্তেফাক ডিজিটালকে বলেন, অগ্নিনির্বাপণের সময় ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের চার সদস্য অসুস্থ হয়ে পড়েন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে নির্বাপণের কাজ চলছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া চার ফায়ার সার্ভিস কর্মী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রয়েছেন।

বিষয় : সারাদেশ রাজধানী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

চকবাজারে আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ৪ ফায়ারফাইটার

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় মনসুর খান প্লাজা মার্কেটে লাগা আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রয়েছেন ফায়ার সার্ভিসের চার সদস্য। 

তারা হলেন—পলাশী ফায়ার স্টেশনের ফায়ারফাইটার মো. জিল্লুর রহমান ও লিডার মো. নজরুল ইসলাম, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মারুফ এবং খিলগাঁও ফায়ার স্টেশনের লিডার মো. মাহাফুজুর হক মজুমদার।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম মঙ্গলবার ভোর ৬টার দিকে ইত্তেফাক ডিজিটালকে বলেন, অগ্নিনির্বাপণের সময় ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের চার সদস্য অসুস্থ হয়ে পড়েন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে নির্বাপণের কাজ চলছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া চার ফায়ার সার্ভিস কর্মী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রয়েছেন।

নগদ বার্তা

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চকবাজারে আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ৪ ফায়ারফাইটার
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream