ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৬ রোগী

| প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৬ রোগী

হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জন হাম আক্রান্ত রোগী হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে হাম আক্রান্ত ১১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। অথচ হাম ওয়ার্ডে শয্যা রয়েছে মাত্র ২০টি। ফলে শয্যার তুলনায় প্রায় ছয় গুণ রোগী নিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩ হাজার ৯৮৭ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৭৬১ জন। গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে ১০৩ জনকে।

হঠাৎ হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমে বাড়তি চাপ তৈরি হয়েছে। শয্যা সংকটের কারণে অনেক রোগীকে মেঝে ও সিঁড়িতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে।

রোগী ও তাঁদের স্বজনদের অভিযোগ, প্রতিদিনই হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। কিন্তু শয্যা সংকটের কারণে গাদাগাদি করে থাকতে হচ্ছে। অনেককে মেঝে ও সিঁড়িতে অবস্থান করতে হচ্ছে। এ ছাড়া সময়মতো চিকিৎসক ও নার্সদের পাওয়া যায় না বলেও অভিযোগ করেছেন তাঁরা। রোগীদের অভিযোগ, বিভিন্ন প্রয়োজনে তাঁদের বাইরে থেকে ওষুধ কিনে আনতে বলা হয়। নার্সদের কাছে কোনো বিষয়ে জানতে চাইলে অনেক সময় তাঁরা যথাযথ সাড়া দেন না। কেউ কেউ রোগীদের সঙ্গে দুর্ব্যবহারও করেন বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে। ওয়ার্ডে জায়গার সংকুলান না হওয়ায় অধিকাংশ রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকার বলেন, হাম প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তিনি বলেন, আমরা সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছি। তবে রোগীর সংখ্যা বেশি হওয়ায় অনেক সময় তা সম্ভব হয়ে ওঠে না।

বিষয় : হাম হবিগঞ্জ হাসপাতালে ভর্তি রোগী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৬ রোগী

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৬ রোগী
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream