ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

সৌদি আরবের পাশে তুরস্ক-পাকিস্তান, ‘ভালো উদ্যোগ’ বললেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

সৌদি আরবের পাশে তুরস্ক-পাকিস্তান, ‘ভালো উদ্যোগ’ বললেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার লক্ষ্যে তুরস্ক ও পাকিস্তানের নতুন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৭ অক্টোবর) টেক্সাস সফরের উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগ করার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, দেশ দুটি সৌদি আরবকে সাহায্য করতে চায় এবং তিনি মনে করেন এটি একটি ‘ভালো উদ্যোগ’।

মক্কা ডিফেন্স অ্যালিয়েন্সের অংশ হিসেবে রিয়াদে একটি জরুরি বৈঠকের মাধ্যমে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব তাদের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই জোটের আওতায় সৌদি আরবে দ্রুত সামরিক সদস্য ও সরঞ্জাম মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তিটি অনুমোদনের জন্য শিগগিরই তুর্কি সংসদে পেশ করা হবে বলে দেশটির ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, বৈঠকেও আঞ্চলিক সংকট সমাধানে আলোচনার পাশাপাশি সৌদি প্রতিরক্ষা জোরদারের বিষয়টি প্রাধান্য পেয়েছে। সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান পুনর্ব্যক্ত করেন, যৌথ প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রীয় নিরাপত্তা ও পবিত্র স্থানসমূহ রক্ষা করা হবে। এই তিন দেশই মক্কা ও মদিনা শহরকে লক্ষ্যবস্তু করার যেকোনো চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরামকোর অবকাঠামো, বিমানবন্দর ও সামরিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে আসছে। এছাড়া ২০১৪ সালে হুথিরা সানার নিয়ন্ত্রণ নেওয়ার পর গৃহযুদ্ধ শুরু হলে ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোট এতে হস্তক্ষেপ করে। গত জুলাই মাস থেকে ইয়েমেন সরকার ও হুথিদের মধ্যে আবার লড়াই তীব্র রূপ নিয়েছে এবং হুথিরা লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলে অবরোধ ঘোষণা করে হামলা অব্যাহত রেখেছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

বিষয় : ইয়েমেন সৌদি আরব বিশ্ব সংবাদ হুথি বিদ্রোহী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সৌদি আরবের পাশে তুরস্ক-পাকিস্তান, ‘ভালো উদ্যোগ’ বললেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সৌদি আরবের পাশে তুরস্ক-পাকিস্তান, ‘ভালো উদ্যোগ’ বললেন ট্রাম্প
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream