ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

হেরেছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে, এবার হারালেন দলীয় পদ

| প্রিন্ট সংস্করণ

হেরেছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে, এবার হারালেন দলীয় পদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ও দলটির কুমিল্লা জেলা শাখার সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. আ. জসিম উদ্দিনের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন স্থায়ী শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছে কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (৬ অক্টোবর) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক প্রকৌশলী সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, মো. আ. জসিম উদ্দিনের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুস্পষ্ট অভিযোগ উঠেছে। এসব অভিযোগ আমলে নিয়ে দলের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের যৌথ নির্দেশনায় তার প্রাথমিক সদস্যপদ স্থগিতের এ আদেশ জারি করা হয়।

চিঠিতে আরও বলা হয়, নিজের বিরুদ্ধে উত্থাপিত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দলের কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে বা ব্যাখ্যা গ্রহণযোগ্য না হলে তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। তবে নোটিশে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট কারণ বা অভিযোগের বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে জসিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে বিএনপি-সমর্থিত গণঅধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জসিম উদ্দিন। ওই নির্বাচনে তিনি ৪৯ হাজার ৮৮৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হন। আসনটিতে ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে জয়লাভ করেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনি ঐক্যের সমর্থিত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বিষয় : সারাদেশ রাজনীতি গণঅধিকার পরিষদ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

হেরেছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে, এবার হারালেন দলীয় পদ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হেরেছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে, এবার হারালেন দলীয় পদ
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream