ঢাকা    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
নগদ বার্তা

আন্তর্জাতিক

দ্বিপক্ষীয় অমীমাংসিত বিষয় আলোচনার মাধ্যমে সমাধানের আশাবাদ; ভবিষ্যৎ সহযোগিতা জোরদারে ইতিবাচক বার্তা

বাংলাদেশ–ভারত সম্পর্ক নতুন ভিত্তিতে এগিয়ে নিতে সম্মতি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ–ভারত সম্পর্ক নতুন ভিত্তিতে এগিয়ে নিতে সম্মতি

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও কার্যকর, ভারসাম্যপূর্ণ ও ভবিষ্যতমুখী ভিত্তির ওপর এগিয়ে নিতে উভয় দেশ ইতিবাচক অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বলেন, দুই দেশের মধ্যে যেসব বিষয় নিয়ে মতপার্থক্য বা অমীমাংসিত প্রশ্ন রয়েছে, সেগুলো পারস্পরিক সংলাপের মাধ্যমেই সমাধানের চেষ্টা করা হবে।

বুধবার রাজধানীতে বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

খলিলুর রহমান জানান, প্রতিবেশী দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের। বিদ্যমান চ্যালেঞ্জগুলোকে সামনে রেখে উভয় পক্ষই আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহী। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সমতার ভিত্তিতে সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে বৈঠকে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যেকোনো গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনা ও কূটনৈতিক সংলাপের মাধ্যমেই এগিয়ে নেওয়া হবে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত হলে যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এদিকে, নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠককে ফলপ্রসূ ও আন্তরিক বলে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, উচ্চপর্যায়ের সফর ও নিয়মিত কূটনৈতিক যোগাযোগ দুই দেশের সম্পর্ককে আরও গতিশীল করবে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের পারস্পরিক যোগাযোগ, বাণিজ্য এবং সহযোগিতা আরও সম্প্রসারণে ভারত আগ্রহী। গঙ্গার পানিবণ্টন চুক্তিসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে যৌথ পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

এছাড়া ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এতে দুই দেশের মানুষের যাতায়াত, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসায়িক যোগাযোগ আরও সহজ হবে এবং পারস্পরিক সম্পর্ক জোরদার হবে।

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বাংলাদেশ–ভারত সম্পর্ক নতুন ভিত্তিতে এগিয়ে নিতে সম্মতি

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত