ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের বার্তা বেইজিংয়ের

সিপিইসি আরও বিস্তারে প্রস্তুত চীন

| প্রিন্ট সংস্করণ

সিপিইসি আরও বিস্তারে প্রস্তুত চীন

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) প্রকল্পকে আরও গতিশীল করতে পাকিস্তানের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বেইজিং। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং বলেছেন, দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ককে সামনে রেখে অর্থনীতি, প্রযুক্তি ও অবকাঠামো খাতে সহযোগিতা আরও বিস্তৃত করা হবে।

সোমবার বেইজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি নিয়েও আলোচনা হয়।

লি চিয়াং বলেন, বৈশ্বিক পরিস্থিতি পরিবর্তনশীল হলেও চীন ও পাকিস্তান পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে নিজেদের স্বার্থ রক্ষা করে যাচ্ছে। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতেও উভয় দেশ ইতিবাচক ভূমিকা পালন করছে।

তিনি জানান, চীনের পররাষ্ট্রনীতিতে পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্ব আরও গভীর করতে বাণিজ্য, কৃষি, শিল্প, খনিজ, অর্থায়ন ও জনকল্যাণমূলক খাতে যৌথ উদ্যোগ বাড়ানো হবে।

চীনের প্রধানমন্ত্রী আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি এবং সবুজ জ্বালানি খাতে নতুন সহযোগিতা গড়ে তোলার মাধ্যমে উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব।

এ ছাড়া পাকিস্তানি শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে পাকিস্তানে কর্মরত চীনা নাগরিক ও বিভিন্ন প্রকল্পের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, চীনের সঙ্গে সম্পর্ক ইসলামাবাদের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান ভিত্তি। তিনি আবারও “এক চীন নীতি”-র প্রতি পাকিস্তানের সমর্থন ব্যক্ত করেন এবং তাইওয়ান, জিনজিয়াং ও তিব্বত ইস্যুতে বেইজিংয়ের অবস্থানের পাশে থাকার আশ্বাস দেন।

শরিফ আরও জানান, পাকিস্তান চীনা বিনিয়োগের জন্য আরও নিরাপদ ও অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে। পাশাপাশি বৈশ্বিক শান্তি ও উন্নয়ন ইস্যুতে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সিপিইসি আরও বিস্তারে প্রস্তুত চীন

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সিপিইসি আরও বিস্তারে প্রস্তুত চীন
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream