ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

অসাধারণ গঠন, বিরল জিন ও বিশাল ওজনের কারণে ইতিহাস গড়ল ব্রাজিলের এই গরু

৫৯ কোটি টাকার গরু! বিশ্বজুড়ে আলোচনায় ‘ভিয়াতিনা’

| প্রিন্ট সংস্করণ

৫৯ কোটি টাকার গরু! বিশ্বজুড়ে আলোচনায় ‘ভিয়াতিনা’

 সবচেয়ে দামি গরু হিসেবে নতুন রেকর্ড গড়েছে ব্রাজিলের এক বিশেষ জাতের গরু। ‘ভিয়াতিনা-১৯’ নামের এই গরুটির মূল্য ধরা হয়েছে প্রায় ৫৯ কোটি টাকা, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, নেলোর জাতের এই গরুটি সম্প্রতি ব্রাজিলের এক নিলামে কয়েক মিলিয়ন ডলারে বিক্রি হয়। এরপরই এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান গরু হিসেবে স্বীকৃতি পায়। বিশেষজ্ঞদের মতে, এর অসাধারণ শারীরিক গঠন, উন্নত জিনগত বৈশিষ্ট্য ও প্রজনন সক্ষমতাই এত বিশাল দামের মূল কারণ।

প্রায় ১ হাজার ১০০ কেজি ওজনের এই গরুটির শরীরে রয়েছে চকচকে সাদা লোম, উঁচু কুঁজ এবং শক্তিশালী পেশি। সাধারণ গরুর তুলনায় এর আকৃতি ও সক্ষমতা অনেক বেশি হওয়ায় খামারিদের কাছেও এর চাহিদা ব্যাপক।

শুধু দামই নয়, আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও সাফল্য পেয়েছে ভিয়াতিনা-১৯। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি বিশ্বমানের প্রতিযোগিতায় এটি সেরা খেতাব অর্জন করে, যা গরুটিকে আরও জনপ্রিয় করে তোলে।

প্রাণিসম্পদ বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে উন্নত জাতের গরু উৎপাদনে এই গরুর জিন ও ভ্রূণের চাহিদা আরও বাড়তে পারে। বর্তমানে ব্রাজিলসহ বিভিন্ন দেশে নেলোর জাতের গরু মাংস উৎপাদন ও প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

৫৯ কোটি টাকার গরু! বিশ্বজুড়ে আলোচনায় ‘ভিয়াতিনা’

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
৫৯ কোটি টাকার গরু! বিশ্বজুড়ে আলোচনায় ‘ভিয়াতিনা’
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream