ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
নগদ বার্তা

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

উন্নয়ন, প্রযুক্তি ও প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখবেন প্রতিনিধি দলের সদস্যরা

চীনের আমন্ত্রণে বিএনপির ২০ তরুণ নেতার সফর জুনে

প্রকাশ : ২৬ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ
চীনের আমন্ত্রণে বিএনপির ২০ তরুণ নেতার সফর জুনে

চীনের সরকারি আমন্ত্রণে আগামী জুন মাসে দেশটি সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের ২০ জন তরুণ নেতা। ৪ জুন থেকে শুরু হয়ে ১৪ জুন পর্যন্ত চলবে এ সফর। পুরো সফরের ব্যয়ভার বহন করবে চীন সরকার।

জানা গেছে, সফরের সময় প্রতিনিধি দলটি চীনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, প্রযুক্তিগত অগ্রগতি, শিক্ষা ব্যবস্থা এবং তৃণমূল প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের সুযোগ পাবে। পাশাপাশি দেশটির অর্থনৈতিক অগ্রযাত্রা ও আধুনিকায়নের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা অর্জন করবেন তারা।

চীনা দূতাবাস সূত্রে প্রকাশিত তালিকায় থাকা তরুণ নেতাদের মধ্যে রয়েছেন মো. মিনহাজুল ইসলাম ভূইয়া, খন্দকার এনামুল হক, গালিব হাসান প্রীতম, মেহেদী হাসান জুয়েল, শ্যামল মওলা, শ্রাবণী আক্তার, নওশীন নাহার, সেলিমা বিনতে তারিন এবং জান্নাতুল নওরীন উর্মিসহ আরও অনেকে।

এর আগে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে পাঠানো এক চিঠির মাধ্যমে সফরের আমন্ত্রণ জানান।

সফরে অংশ নেওয়া কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল নওরীন উর্মি এ সুযোগকে তরুণ নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, আন্তর্জাতিক বাস্তবতা, প্রযুক্তিগত পরিবর্তন এবং বৈশ্বিক নীতিনির্ধারণ সম্পর্কে সরাসরি জানার সুযোগ ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সহায়ক হবে।

সফরসূচি অনুযায়ী প্রতিনিধি দলটি চীনের চংকিং ও সাংহাই শহর পরিদর্শন করবে। সেখানে তারা গ্রামীণ পুনরুজ্জীবন, শিল্প উৎপাদন, উচ্চপর্যায়ের উন্মুক্ত অর্থনীতি ও স্থানীয় প্রশাসনিক ব্যবস্থার বিভিন্ন দিক ঘুরে দেখবেন। এছাড়া চীনের নীতিনির্ধারক, গবেষক ও থিংক ট্যাংক বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়েরও সুযোগ পাবেন তারা।

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

শনিবার, ৩০ মে ২০২৬

চীনের আমন্ত্রণে বিএনপির ২০ তরুণ নেতার সফর জুনে

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত