ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা বজায় রাখা, খেলাধুলার পরিবেশ সৃষ্টি ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশনা

ইসলামপুরে ইউএনও’র দিনব্যাপী পরিদর্শন, শিক্ষা ও সেবার মান উন্নয়নে জোর

জামালপুরের ইসলামপুর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিসে দিনব্যাপী পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হোসাইন। রোববার (১১ মে) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস ঘুরে তিনি শিক্ষা পরিবেশ উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসেবার মান বাড়াতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি হাড়গিলা দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় মাদ্রাসার মাঠে আবর্জনা ফেলা ও ফসল শুকানোর বিষয়টি দেখে অসন্তোষ প্রকাশ করেন ইউএনও। তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ শিক্ষার্থীদের খেলাধুলা ও শিক্ষাবান্ধব পরিবেশের জন্য সংরক্ষিত রাখতে হবে। ব্যক্তিগত কাজে মাঠ ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে একটি ফুটবল তুলে দেন ইউএনও। পাশাপাশি প্রতিষ্ঠান চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন।

পরে দুপুরে তিনি নোয়ারপাড়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করেন। সেখানে রেকর্ড সংরক্ষণ ব্যবস্থা, ই-মিউটেশন কার্যক্রম এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে নেওয়া উদ্যোগগুলো পর্যবেক্ষণ করেন।

ভূমি অফিস সংশ্লিষ্টদের উদ্দেশ্যে ইউএনও বলেন, সাধারণ মানুষকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে। নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর সংক্রান্ত কাজে স্বচ্ছতা বজায় রাখারও নির্দেশ দেন তিনি।

এদিকে ভেঙ্গুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে ইউএনও শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহ দিতে সেখানেও ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল বিতরণ করা হয়। এ সময় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Image
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইসলামপুরে ইউএনও’র দিনব্যাপী পরিদর্শন, শিক্ষা ও সেবার মান উন্নয়নে জোর

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইসলামপুরে ইউএনও’র দিনব্যাপী পরিদর্শন, শিক্ষা ও সেবার মান উন্নয়নে জোর
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream