ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
নগদ বার্তা

জন দুর্ভোগ

মাদারগঞ্জ টু সারিয়াকান্দি দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের দাবীতে মাদারগঞ্জে মানববন্ধন

বগুড়ার সারিয়াকান্দি টু জামালপুরের মাদারগঞ্জ নৌপথের পরিবর্তে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের দাবীতে মাদারগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বেলা ১১ টায় বালিজুড়ী বাজার চৌরাস্তা মোড়ে সর্বস্তরের জনগণের ব্যানারে হাজারো মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ এবং সারিয়াকান্দি  প্রায় ৫ লক্ষাধিক ভোটারদের যাতায়াতের নদীপথে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবী দুই উপজেলাবাসীর। 

মাদারগঞ্জ  উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন  মাদারগঞ্জ পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন,  সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, বেলাল হোসেন,  সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন লেমন তালুকদার,  পৌর বিএনপি সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মজনু ফকির, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুখলেস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন, মাদারগঞ্জ শিক্ষক/কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ মিষ্টার বিএসসি, ব্যবসায়ী আব্দুর রহিম সোনা মোল্লা ও মাফিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান টুটুল সহ ব্যবসায়ী,শিক্ষার্থী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন মাদারগঞ্জ ও সারিয়াকান্দিবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি মাদারগঞ্জের জামথল ঘাট টু সারিয়াকান্দির কালিতলা ঘাট পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু চাই।  দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ হলে অর্থনৈতিক,ব্যবসায়িক,সামাজিকভাবে সচল হবে দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা।

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

সোমবার, ১১ মে ২০২৬

মাদারগঞ্জ টু সারিয়াকান্দি দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের দাবীতে মাদারগঞ্জে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

বগুড়ার সারিয়াকান্দি টু জামালপুরের মাদারগঞ্জ নৌপথের পরিবর্তে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের দাবীতে মাদারগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বেলা ১১ টায় বালিজুড়ী বাজার চৌরাস্তা মোড়ে সর্বস্তরের জনগণের ব্যানারে হাজারো মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ এবং সারিয়াকান্দি  প্রায় ৫ লক্ষাধিক ভোটারদের যাতায়াতের নদীপথে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবী দুই উপজেলাবাসীর। 

মাদারগঞ্জ  উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন  মাদারগঞ্জ পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন,  সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, বেলাল হোসেন,  সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন লেমন তালুকদার,  পৌর বিএনপি সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মজনু ফকির, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুখলেস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন, মাদারগঞ্জ শিক্ষক/কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ মিষ্টার বিএসসি, ব্যবসায়ী আব্দুর রহিম সোনা মোল্লা ও মাফিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান টুটুল সহ ব্যবসায়ী,শিক্ষার্থী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন মাদারগঞ্জ ও সারিয়াকান্দিবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি মাদারগঞ্জের জামথল ঘাট টু সারিয়াকান্দির কালিতলা ঘাট পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু চাই।  দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ হলে অর্থনৈতিক,ব্যবসায়িক,সামাজিকভাবে সচল হবে দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা।

নগদ বার্তা

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত