ঢাকা    বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
নগদ বার্তা

মোঃ ইউসুফ আলী

মোঃ ইউসুফ আলী

স্টাফ রিপোর্টার


ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন নগদ বার্তার সম্পাদক মন্জুরুল কবির মন্জু

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মেলান্দহ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, সাবেক সফল ছাত্রনেতা ও অনলাইন নিউজ পোর্টাল “নগদ বার্তা”-এর সম্পাদক মোহাম্মদ মন্জুরুল কবির মন্জু মেলান্দহসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা আমাদের ত্যাগ, মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। কোরবানির প্রকৃত তাৎপর্য হলো আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ছড়িয়ে পড়লে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে উঠবে।”তিনি আরও বলেন, “মহান আল্লাহ তায়ালা যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন এবং ত্যাগের মহিমায় প্রতিটি হৃদয়কে আলোকিত করেন। সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এটাই আমার প্রত্যাশা।”মোহাম্মদ মন্জুরুল কবির মন্জু বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সকল মানুষ সমানভাবে আনন্দ ভাগাভাগি করতে পারে।তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল আযহা উদযাপনের আহ্বান জানান।শেষে তিনি বলেন,“ত্যাগের শিক্ষা আমাদের জীবনে মানবতা ও সৌহার্দ্যের নতুন বার্তা বয়ে আনুক। পবিত্র ঈদুল আযহার আনন্দ ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।”

ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন নগদ বার্তার সম্পাদক মন্জুরুল কবির মন্জু