ঢাকা    বুধবার, ০৬ মে ২০২৬
নগদ বার্তা

আন্তর্জাতিক

নাগরিকদের সতর্ক থাকতে ও জরুরি প্রস্তুতি নিতে বার্তা

ইউএইতে হামলার শঙ্কা, মার্কিন সতর্কতা

ইউএইতে হামলার শঙ্কা, মার্কিন সতর্কতা

সংযুক্ত আরব আমিরাতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় ইউএইতে থাকা মার্কিন দূতাবাস জানায়, উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে সেখানে থাকা মার্কিন নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।

মিশনের পক্ষ থেকে আরও জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের জন্য যুক্তরাষ্ট্রের বর্তমান ভ্রমণ সতর্কতা ‘লেভেল-৩’ পর্যায়ে রয়েছে। এ স্তরের সতর্কতার অর্থ হলো— দেশটিতে ভ্রমণের আগে নাগরিকদের পুনর্বিবেচনা করা উচিত।

যদিও ইউএইতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট জেনারেলের কার্যক্রম স্বাভাবিক রয়েছে, তবুও নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে জরুরি দায়িত্বে না থাকা কিছু মার্কিন সরকারি কর্মীকে দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।

সাম্প্রতিক এই সতর্কবার্তা ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

বুধবার, ০৬ মে ২০২৬

ইউএইতে হামলার শঙ্কা, মার্কিন সতর্কতা

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সংযুক্ত আরব আমিরাতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় ইউএইতে থাকা মার্কিন দূতাবাস জানায়, উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে সেখানে থাকা মার্কিন নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।

মিশনের পক্ষ থেকে আরও জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের জন্য যুক্তরাষ্ট্রের বর্তমান ভ্রমণ সতর্কতা ‘লেভেল-৩’ পর্যায়ে রয়েছে। এ স্তরের সতর্কতার অর্থ হলো— দেশটিতে ভ্রমণের আগে নাগরিকদের পুনর্বিবেচনা করা উচিত।

যদিও ইউএইতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট জেনারেলের কার্যক্রম স্বাভাবিক রয়েছে, তবুও নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে জরুরি দায়িত্বে না থাকা কিছু মার্কিন সরকারি কর্মীকে দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।

সাম্প্রতিক এই সতর্কবার্তা ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

নগদ বার্তা

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত